ত্যজ্জবিত্তে পুত্র হিসেবে পিতার ওয়ারিশসূত্রে রায়তী স্বত্বে মালিক ও দখলকার থাকিয়া তাহার নিজ গং নামে যৌথভাবে হাল বাংলাদেশ জরিপে চূড়ান্ত-২৬৪গ্রা প্রতিয়ান সৃজনক্রমে তাহার অপরাপর শরীকানগণের সহিত পারিবারিক আপোষ ভাগ-বণ্টন ও চিহ্নিত দখলমতে তাহাব নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকার থাকি। বিগত ২০০৮-২০০৯-ইং সনের ২৫২৭নং নামজারি/জমাখারিজ মোকাদ্দমার আদেশ মোতাবেক ৮৯৮ নং খারিজ খতিয়ান সৃজনক্রমে মালিক দখলকার থাকাবস্থায় তাহার নগদ টাকার বিশেষ প্রয়োজনে বিগত ০৯/০৩/২০০৯ ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত-২১৯৭নং সাফকবলা দলিলমূলে সাকিন উত্তর হিরাপুর নিবাসী জুনাব আলী চৌধুরী এর পুত্র মোঃ আবদুর রহমান চৌধুরী গং এর নিকট মোয়াজে ১৪ শতক ভূমি দখলার্পনে সাফবিক্রয় করিলে মোঃ আবদুর রহমান চৌধুরী তিনি উক্ত নজির আহাম্মদ মরহেদার এর নিকট হইতে খরিদ করি খরিদসূত্রে তায়তী খড়ে মালিক ও দখলকার ও থাকেন।
এবং নিম্ন তফসিল বর্ণিত ভূমির আন্দরে আরোও কতেক ভূমিতে উক্ত আবদুল হামিদ উপারাজভাবে আর,এস-১৮৭নং খতিয়ানে তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকার থাকাবস্থায় পরলোকগমন করিলে তাহার ঔরষজাত কন্যা কালামা বিবি তিনি তাহার পিতা উক্ত আবদুল হামিদ এর ত্যজ্জবিত্তে কন্যা হিসেবে পিতার ওয়ারিশসূত্রে রায়তী স্বত্বে মালিক ও দখলকারীনি থাকিয়া তাহার নিজ গং নামে যৌথভাবে হাল বাংলাদেশ জরিপে চূড়ান্ত উক্ত ৬৬৪নং খতিয়ান সৃজনক্রমে তাহার অপরাপর শরীকানগণের সহিত পারিবারিক আপোষ ভাগ-বণ্টন ও চিহ্নিত দখলমতে তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকারীনি থাকাবস্থায় তাহার নগদ টাকার বিশেষ প্রয়োজনে বিগত ২১/০১/২০০৭ ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিষ্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত-৩৬১নং সাফকবলা দলিলমূলে ঐ মোঃ আবদুর রহমান চৌধুরী গং এর নিকট মোয়াজে ১৬ শতক ভূমি দখলার্পনে সাফবিক্রয় করিলে মোঃ আবদুর রহমান চৌধুরী তিনি উক্ত কালামা বিবি এর নিকট হইতে খরিদ করিয়া খরিদসূত্রে রায়তী স্বত্বে মালিক ও দখলকার হন ও থাকেন।
অতঃপর উক্ত মোঃ আবদুর রহমান চৌধুরী উপরোক্ত ২১৯৭নং ও ৩৬১নং সাফকবলা দলিলমূলে মালিক ও দখলকার থাকিয়া তাহার নিজ নামে বিগত ২০০৯-২০১০ ইং সনের ২৭৯২নং-নামজারি/জমাখারিজ মোকাদ্দমার আদেশ মোতাবেক ৯৫৩ নং খারিজ খতিয়ান সৃজনক্রমে মালিক দখলকার থাকাবস্থায় তাহার মালিকীয় দখলীয়