উক্তাবস্থায় অত্র দলিলের ২নং ও ৩নং দলিল দাতাদ্বয় যথাক্রমে মাছুম বিল্লাহ ও মোঃ মোশারফ হোসেন তাহাদের দ্বারা তাহাদের উল্লেখিত স্বত্ব-দখলীয় নিম্ন তপছিল বর্ণিত কতেক ভূমি প্রত্যক্ষভাবে শাষন-সংরক্ষণ করা, ভূমি বিক্রয় করা ইত্যাদি নানাহ অসুবিধাহেতু তাহাদের পক্ষে উল্লেখিত কার্যাদি যথাযথভাবে সম্পাদন করার নিমিত্তে বিগত ১৫/০৩/২০২২ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব-রেজিস্ট্রার অফিসে রেজিষ্ট্রিকৃত ৩৫৮৪নং আম-মোক্তারনামা দলিলমূলে তাহাদের পক্ষে আমি ১নং দলিল দাত্রী মোসাঃ আলেয়া বেগম'কে সর্বময় ক্ষমতা অর্পন করতঃ আম-মোক্তার নিযুক্ত করেন।
এবং অত্র দলিলের ৪নং হইতে ৬নং (নাবালক) দলিল দাতাগন যথাক্রমে মোঃ মোস্তাক আহমেদ, মোঃ মাহবুব হোসেন ও মিরাজ হোসেন মারুফ নাবালকগনের এর ভরণ পোষন, লেখা পড়া ইত্যাদি খরচাদির জন্য নগদ টাকার প্রয়োজন হওয়ায় আমি মোসাঃ আলেয়া বেগম বাদী হইয়া মোকাম কুমিল্লার সদর সিনিয়র সহকারী জজ পারিবারিক আদালতে নাবালকদের আইনানুগ অভিভাবক নিযুক্ত হওয়ার নিমিত্ত্বে ৪৫/২০২০ নং মোকদ্দমা দায়ের করিয়া আইনানুগ অভিভাবক নিযুক্ত অত্রাদালতে নাবালদের পক্ষে সম্পত্তি হস্তান্তরের নিমিত্বে বিবিধ পারমিশন নং- ৬০/২০২১ মোকদ্দমা দায়ের করিলে আদালত বিগত ০৭/১১/২০২১ইং তারিখে নাবালকদের পক্ষে তাহাদের মাতা মোসাঃ আলেয়া বেগম-কে ভূমি হস্তান্তরের অনুমতি প্রদান করেন।
এইক্ষন যেহেতু অত্র দলিলের ১নং দলিল দাত্রী স্বয়ং