করুনাময় মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করিয়া অত্র রায়তী স্বত্বের ভূমি বিক্রয়ের সাফ কবলা দলিলের আইনানুগ বয়ান আংন্ত করিলাম। জিলা ও সাব রেজিস্ট্রার মোকাম কুমিল্লা, উপজেলা- সদর দক্ষিণ, দং মেহেরকুল এলাকাধীন, কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্গত, সাবেক ৩২৪নং ও হালে বি.এস ২৩৬নং
জে.এলভুক্ত মৌজা- রাজাগাড়া মধ্যে নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে কুমিল্লা জেলাধীন সদর দক্ষিণ থানার অন্তর্গত সাকিন রাজাপাড়া নিবাসী আবদুল হামিদ এর পুত্র আবদুছ ছামাদ ওয়ারিশ পরমপরায় রায়তীস্বত্বে এবং সকল স্বত্বের অধিকারী হইয়া পাকিস্তান রিভিশনাল জরীপ আমলে তাহার নিজ গং নামে আর,এস ১০৪নং খতিয়ান সৃজনে অপরাপর শরীকানগনের সহিত আপোষ চিহ্নিত মিমাংসা মতে তাহার নিজাংশের ভূমিতে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় সাকিন রাজাপাড়া নিবাসী মরহুম বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ ইদ্রিস মিয়া বিগত ০২/০১/১৯৭০ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ৩৩নং সাফ কবলা দলিল মূলে সাবেক ৫৬৯ দাগে মোয়াজে ১৬ (ষোল) শতক ভূমি ও বিগত ১০/০১/১৯৭০ইং তারিখে ভূমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ১৯১নং সাফ কবলা দলিল মূলে সাবেক ৫৬৯ দাগে মোয়াজে ১৬ (ষোল) শতক ভূমি, একুনে মোট মোয়াজে ৩২ (বত্রিশ) শতক তুমি উক্ত আবদুল ছমেদ হইতে খরিদ করিয়া খরিদা রায়তীস্বত্বে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় ও কতেক ভূমিতে সাকিন রাজাপাড়া নিবাসী ইদ্রিস মিয়ার পুত্র মোঃ ইলিয়াছ মিয়া বিগত ১৮/০৩/১৯৮৪ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ১৯৫৭নং সাফ কবলা দলিল মূলে উক্ত দাগান্দরে মোয়াজে ৬.২৫ (ছয় দশমিক দুই পাঁচ) শতক ভূমি এবং বিগত ১৮/০৩/১৯৮৪ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ১৯৫৮নং সাফ কবলা দলিল মূলে উক্ত দাগান্দরে মোয়াজে ৬.২৫ (ছয় দশমিক দুই পাঁচ শতক ভূমি এবং বিগত ১৮/০৩/১৯৮৪ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ১৯৫৯নং সাফ কবলা দলিল মূলে উক্ত দাগান্দরে মোয়াজে ৬ (ছয়) শতক ভূমি এবং বিগত ১৮/০৩/১৯৮৪ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত