রিভিশনাল জরিপ আমলে আর,এস ১০৮নং খতিয়ান তাহার নিজ গং নামে সৃজনক্রমে মালিক ও দখলকার থাকিয়া পরলোকগামী হইলে তৎ ত্যাজ্যবিত্বে তাহার ঔরষজাত কন্যা মোসাম্মৎ রোকেয়া বেগম ও মোসাম্মৎ নুরুন নেছা পৈত্রিক ওয়ারিশ সুত্রে। রায়তীস্বত্বে মালিক ও দখলকারিনী থাকিয়া তাহাদের নিজ নামে বি.এস খতিয়ান সৃজনে ও তৎপর ২০০৮-০৯ইং সনের ৬২৪২নং জমা খারিজ মোকদ্দমায় ৮১২নং খারিজা খতিয়ান সৃজনক্রমে নিম্ন তপছিল বর্নিত ভূমিতে মালিক দখলকারিনী থাকাবস্থায় বিগত ১৩/৫/২০০৯ইং তারিখে কুমিল্লা সদর জয়েন্ট সাব রেজিস্ট্রি অফিসের ৩৬৮০ নং রেজিস্ট্রিকৃত আম-মোক্তার নামা দলিল দ্বারা কোতয়ালী থানার অর্ন্তগত নূরপুর, কুমিল্লা নিবাসী মনসুর আহাম্মেদ এর পুত্র মোঃ আলা উদ্দিন কে নিম্ন তপছিলোক্ত ভূমি দেখা শুনা, শাসন সংরক্ষন বেচা বিক্রি ও বিভিন্ন প্রকার হস্তান্তরের জন্য আম-মোক্তার নিযুক্ত করেন। ইহাতে উক্ত আলা উদ্দিন উক্ত মোসাম্মৎ রোকেয়া বেগম ও মোসাম্মৎ নুরুন নেছার পক্ষে আম-মোক্তার নিযুক্ত থাকাবস্থায় আমি অত্র দলিল দাতার নিকট বিগত ২৬/৭/২০০৯ইং তারিখে কুমিল্লা সদর জয়েন্ট সাব রেজিস্ট্রি অফিসের ৫৮৫৩নং রেজিষ্ট্রিকৃত সাফ কবলা দলিল মূলে বিক্রয় করিলে, ইহাতে আমি দলিল দাতা উপরোক্ত দলিল মূলে উক্ত মোসাম্মৎ রোকেয়া বেগম ও মোসাম্মৎ নুরুন নেছার পক্ষে মোঃ আলা উদ্দিন হইতে খরিদ করিয়া খরিদা রায়তীস্বত্বে ও আমার নিজ নামে ২০০৯-১০ইং সনের ৪৬১নং জমা খঅরিজী মোকদ্দমা মতে ৮৫৫নং খারিজা খতিয়ান সৃজনে একক মালিক দখলকার বিদ্যমান আছি ও বটি। এইক্ষন আমি দলিল দাতার নানাহ কাজ সমাধা করার জন্য নগদ টাকার আবশ্যক বিধায় তপছিলোক্ত ভূমি বিক্রয় করার ঘোষনা করিলে সে মতে আপনারা অত্র দলিল গ্রহিত্রী ও গ্রহিতা তাহা খরিদ
Posts