রহমান উক্ত সাফ কবলা দলিল মূলে ঐ খান মোঃ ইয়াহিয়া হইতে খরিদ করিয়া খরিদাস্বত্বে একক
মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় বিগত ১৯৯৯-২০০০ইং সনের ৪০৩ নামজারী বা জমা খারিজ মোকদ্দমার আদেশমতে ১১৭৪নং আর,এস খারিজী খতিয়ান এবং বিত ২০২০-২১ইং সনের ৭১৫ (IX-I) নং নামজারী বা জমা খারিজ মোকদ্দমার আদেশমতে ২০৪৩নং বি.এস খারিজী খতিয়ান সৃজনক্রমে ঐ আবদুর রহমান তাহার মালিকানা ভূমি কুমিল্লা পৌর এলাকা ভূমি অফিসের ১৭/১১/২০২১ইং তারিখের ৩৬৭৬৮৪নং রশিদ মূলে হাল সন পর্যন্ত খাজনা পরিশোধক্রমে মালিক ও দখলকার বিদ্যমান হয় ও থাকে। অতঃপর ঐ মোঃ তানভীর ইকবাল মজুমদার, মোঃ যোবায়েদ ইকবাল মজুমদার এবং আবদুর রহমানসহ মোট ১৪.৩৫ শতক ভূমিতে বেইজমেন্ট+১৩ (তের) তলা ভবন নির্মাণ পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করার জন্য ডেভেলপার কোম্পানী যাহাকে বুঝাইতে Winston Legacy এর পক্ষে উহার ব্যবস্থাপনা পরিচালক আমি দলিল সম্পাদনকারী দাতা কাজী গোলাম মোজতবা টিপু এর সহিত বিগত ১২/০৯/২০১২ইং তারিখে কুমিল্লা সদর সাব রেজিস্ট্রারী অফিসে ৯৬৮৯নং চুক্তিপত্র এবং উক্ত তারিখে উক্ত অফিসের রেজিষ্ট্রিকৃত ৯৬৯০নং আম-মোক্তারনামা দলিল সম্পাদন ও রেজিষ্ট্রি করায় আমি দলিল সম্পাদনকারী দাতা চুক্তিপত্র দলিল এর বর্ণিতমতে পাকা ইমারত নির্মাণ করতঃ ডেভেলপার হিসাবে চুক্তিনামা ও আম-মোক্তারনামা মোতাবেক আমার অংশের ফ্ল্যাট, কার পার্কিং, অভিভাজ্য ও অচিহ্নিত ভূমিতে এবং যত্যাবতীয় স্বত্ব স্বামীত্ব ও আনুসাঙ্গিক সুযোগ সুবিধা ইত্যাদি বিক্রয়ের ক্ষমতা প্রাপ্ত হই ও আছি বটে।
অত্রাবস্থায় আমার টাকার একান্ত আবশ্যকে