এবং আমি অত্র ২নং দলিল দাতা উক্ত ৪৯৫৭নং খারিজ খতিয়ানমূলে মালিক ও দখলকার থাকাবস্থায় বিগত ২৬/০৬/২০২২ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত-৮০৪৩নং হেবার ঘোষনাপত্র দলিলমূলে আমি অত্র ১নং দলিল দাতা-কে ভ্রাতা হিসাবে দখলার্পনে হেবার ঘোষনা করিলে আমি অত্র ১নং দলিল দাতা আমার ভ্রাতা অর্থাৎ আপনি অত্র ২নং দলিল দাতার নিকট হইতে হেবাপ্রাপ্ত হইয়া হেবাসুত্রে রায়তা স্বত্বে মালিক ও দখলকার থাকিয়া আমি অত্র ১নং দলিল দাতার নিজ নামে বিগত ২০২৩-২০২৪ইং সনের ২৩৯৫নং নামজারী/জমাখারিজ মোকাদ্দমার আদেশ মোতাবেক ৮৪৪৬নং খারিজ খতিয়ান সৃজনক্রমে মালিক দখলকার বিদ্যমান আছি।
অত্রাবস্থায় আমরা অত্র দলিল দাতাগণ আমরা আমাদের নিজ নিজ প্রাপ্ত অংশের ভূমিতে রীতিমত খাজনাদি আদয়ে অন্যের স্বত্ব অস্বীকারে আমাদের নিজ নিজ স্বত্ব প্রচারে নির্বিবাদে নিরাপদে সর্বসাধারণের অবগতিতে প্রকাশ্যমতে আমরা অত্র দলিল দাতাগণ নিম্ন তফসিল বর্নিত ভূমিতে মালিক দখলকার বিদ্যমান হই ও আছি।
"দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন"