পরম করুনাময় মহান আল্লাহ তা'য়ালার নামে ভূমির অ-প্রত্যাহারযোগ্য আম-মোক্তারনামা দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিলাম। জেলা-কুমিল্লা, উপজেলা-কুমিল্লা সদর দক্ষিণ, পং-মেহেরকুল এলাকাধীন ১নং বিজয়পুর ইউনিয়নের অর্ন্তগত আর,এস-১১০নং ও হাল বি.এস-১৮নং জে.এলভূক্ত মৌজা-লালমাই পাহাড়স্থিত নিম্ন তফসিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমিতে আমরা অত্র দলিল দাতাগনের প্র-পিতামহ হায়দার আলী ও তাহার প্রাতা উমেদ আলীসহ তাহারা ওয়ারিশসূত্রে ও নির্বৃড় রায়তী স্বত্বে মালিক ও দখলকার থাকিয়া তাহাদের নিজ গং নামে চাকলা রোশনাবাদ জরিপ সে.মে-১০০৭নং খতিয়ান সৃজনক্রমে মালিক ও দখলকার থাকিয়া তদানিন্তন রিভিশনাল জরিপ আমলে তাহাদের নিজ গং নামে যৌথভাবে আর.এস-৭৯৪নং খতিয়ান সুজনক্রমে তাহাদের নিজ নিজ প্রাপ্ত অংশের ভূমিতে মালিক দখলকার হন ও থাকেন।
অতঃপর উক্ত উমেদ আলী তিনি ঐ ভ্রাতা হায়দর আলী'র সহিত পারিবারিক আপোষ ভাগ বন্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকার থাকিয়া নিঃসন্তান অবস্থায় পরলোকগমন করিলে তাহার ভ্রাতা উক্ত হায়দার আলী তিনি তাহার ভ্রাতা উক্ত উমেদ আলী'র ত্যজ্জ্যবিত্ত্বে ভাতা হিসেবে ভ্রাতার ওয়ারিশসূত্রে ও পিতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্ত্বে মালিক ও দখলকার থাকাবস্থায় পরলোকগমন করিলে তাহার পুত্র অর্থাৎ আমি অত্র দলিল দাতাগনের পিতামহ (দাদা) মোঃ ইব্রাহীম তিনি তাহার পিতা উক্ত হায়দর আলী'র ত্যদ্যবিত্ত্বে পুত্র হিসাবে পিতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্ত্বে তাহার অপরাপর শরীকানগণের সহিত পারিবারিক আপোষ ভাগ বন্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকার থাকিয়া তাহার নিজ নামে হাল বাংলাদেশ জরিপে ডি.পি-১৫৬৭নং খতিয়ান সৃজনক্রমে মালিক ও দখলকার থাকিয়া পরবর্তীতে তাহার নিজ নামে বিগত ২০০৭-২০০৮ইং সনের ৩১৭৯নং নামজারী/জমাখারিজ মোকাদ্দমার আদেশ মোতাবেক ৩১৩৭নং খারিজ খতিয়ান সৃজনক্রমে মালিক ও দখলকার থাকাবস্থায় বিগত ১৪/০৮/২০১১ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত-১০২৯৮নং হেবার ঘোষনাপত্র দলিলমূলে আমি অত্র ১নং দলিল দাতা-