পুত্রগণ হায়দর আলী ও উমেদ আলী তাহারা পৈত্রিক ওয়ারিশসূত্রে ও নির্ধাঢ় রায়তি স্বত্ত্বে মালিক ও দখলকার থাকিয়া তাহাদের নিজ নামে যৌথভাবে সি.এস-১০০৭নং খতিয়ান সৃজনক্রমে মালিক ও দখলকার থাকিয়া পরবর্তীতে তদানিন্তন রিভিশনাল জরিপ আমলে তাহাদের নিজ নামে যৌথভাবে আর,এস-৭৯৪নং খতিয়ান সৃজনক্রমে এজমালিতে মালিক দখলকার হন ও থাকেন।
অতঃপর উক্ত হায়দর আলী তিনি তাহার ঐ ভ্রাতা উমেদ আলী এর সহিত পারিবারিক আপোষ ভাগ বন্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকার থাকাবস্থায় পরলোকগমন করিলে তাহার ঔরষজাত পুত্রগণ জয়নাল আবেদীন, ইব্রাহিম ও জুনাব আলী তাহারা তাহাদের পিতা উক্ত হায়দর আলী এর ত্যজ্জবিত্বে পুত্রগণ স্বরূপে পিতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্ত্বে এজমালিতে মালিক দখলকার হন ও থাকেন।
এবং উক্ত জয়নাল আবেদীন তিনি তাহার ঐ ভ্রাতাগণের সহিত পারিবারিক আপোষ ভাগ বন্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকার থাকাবস্থায় পরলোকগমন করিলে তাহার ঔরষজাত পুত্রগণ ও কন্যাগণ যথাক্রমে আবদুল হালিম, হারিছ আহাম্মদ, হারুনুর রশিদ, সামছুন নাহার ও সাহিদা বেগম তাহারা তাহাদের পিতা উক্ত জয়নাল আবেদীন এর ত্যজ্জবিত্বে পুত্রগণ ও কন্যাগণ স্বরূপে পিতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্ত্বে এজমালিতে মালিক ও দখলকার থাকিয়া তাহাদের নিজ নামে যৌথভাবে হাল বাংলাদেশ জরিপে চূড়ান্ত-৩৫৭২নং খতিয়ান সৃজনক্রমে এজমালিতে মালিক দখলকার হন ও থাকেন।