এর স্ত্রী সোলতন বিবি এর নিকট হইতে খরিদ করিয়া খরিদসূত্রে খরিদা রায়তী স্বত্বে মালিক ও দখলকার থাকিয়া তদানিন্তন রিভিশনাল জরিপ আমলে তাহার নিজ গং নামে যৌথভাবে আর,এস-০৫নং খতিয়ান সৃজনক্রমে তাহার অপরাপর শরিকানগনের সহিত পারিবারিক আপোষ ভাগ বন্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকারীনি থাকাবস্থায় পরলোকগমন করিলে তাহার স্বামী অর্থাৎ আমরা অত্র ১নং হইতে ৩নং দলিল দাতাগণ ও দাত্রীর পিতা ও আমি অত্র ৪নং দলিল দাত্রীর শ্বাশুড় এবং আমরা অত্র ৫নং হইতে ৯নং দলিল দাত্রী ও দাতাগণের পিতামহ অর্থাৎ দাদা লুৎফুর রহমান তিনি তাহার স্ত্রী উক্ত মোসাম্মৎ রাবিয়া খাতুন এর ত্যদ্যবিত্বে স্বামী হিসাবে স্ত্রী'র ওয়ারিশসূত্রে ও কতেক ভূমি পিতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্ত্বে মালিক ও দখলকার থাকিয়া তাহার নিজ নামে হা হাল বাংলাদেশ জরিপে চূড়ান্ত-১৬০নং খতিয়ান সৃজনক্রমে মালিক ও দখলকার থাকাবস্থায় পরলোকগমন করিলে আমরা অত্র ১নং হইতে ৩নং দলিল দাতাগণ ও দাত্রী ও আমাদের অপর ভ্রাতা মোশারফ হোসেন ভূঁঞাসহ আমরা আমাদের পিতা উক্ত লুৎফুর রহমান এর ত্যজ্যবিত্বে পুত্রগণ ও কন্যা হিসাবে পিতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্ত্বে আমাদের ঐ ভ্রাতা মোশারফ হোসেন ভূঞা এর সহিত পারিবারিক আপোষ ভাগ বন্টন ও চিহ্নিত দখল মোতাবেক আমরা অত্র ১নং হইতে ৩নং দলিল দাতাগণ ও দাত্রী আমরা আমাদের নিজ নিজ প্রাপ্ত অংশের ভূমিতে মালিক দখলকার বিদ্যমান আছি।
ও উক্ত মোশারফ হোসেন ভূঁঞা তিনি তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকার থাকাবস্থায় পরলোকগমন করিলে আমি অত্র ৪নং দলিল দাত্রী আমার স্বামী উক্ত মোশারফ হোসেন ভূঁঞা এর ত্যজ্যবিত্ত্বে স্ত্রী হিসাবে স্বামীর ওয়ারিশসূত্রে ও আমরা অত্র ৫নং হইতে ৯নং দলিল দাত্রী ও দাতাগণ আমরা আমাদের পিতা উক্ত মোশারফ হোসেন ভূঁঞা এর ত্যজ্যবিত্বে কন্যা ও পুত্রগণ হিসাবে পিতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্ত্বে আমরা অত্র ৫নং হইতে ৯নং দলিল দাত্রী ও দাতাগণ আমাদের নিজ নিজ প্রাপ্ত অংশের ভূমিতে মালিক দখলকার বিদ্যমান আছি।