জেলা কুমিল্লা, উপজেলা সদর দক্ষিণ, সাব-রেজিস্ট্রার মোকাম সদর দক্ষিণ, কুমিল্লা, পরগনা মেহেরকুল এলাকাধীন সাবেক ২৬৩নং এবং বাংলাদেশ জরিপী ১২৮নং মৌজা রাকাসিয়াপাড়া মধ্যে নিম্ন তফসিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমিতে আমি অত্র দলিল দাতার পিতা সিরাজুল ইসলাম বিগত ০৬ ফেব্রুয়ারি, ১৯৪৭ তারিখে কুমিল্লা সদর তৃতীয় জয়েন্ট সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ৮০৯ নং সাফ-কবলা দলিলমূলে খরিদসূত্রে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে একক মালিক দখলকার বিদ্যমান হইয়া দ্বাদশ বর্ষের উর্ধকাল যাবত রীতিমত ভোগ-দখলকার বিদ্যমান থাকিয়া বাংলাদেশ জরিপে তাহার নামে ১৬৪নং খতিয়ান সৃজন করিয়া রীতিমত ভোগ-দখলকার থাকাবস্থায় পরলোকে গমন করেন।
অতঃপর আমি দলিল দাতা আমার পিতা সিরাজুল ইসলামের ত্যজ্যবিত্ত্ব সম্পত্তিতে ওয়ারিশসূত্রে অপরাপর শরীকানগণের সহিত পারিবারিক আপোস-মীমাংসামতে আমার নিজাংশে নিম্ন তফসিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমিতে বণ্টন ও দখলপ্রাপ্ত হইয়া অদ্যাবধি তাহাতে আমি অত্র দলিল দাতা অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে একক মালিক দখলকার বিদ্যমান হই, আছি ও বটি।
যেহেতু তোমরা অত্র দলিল গ্রহীতাদ্বয় আমার পুত্র বট। জন্মলগ্ন হইতে আমি তোমাদেরকে স্নেহ-মমতায়,