অত:পর এম.এ.এ মাসউদ মজুমদার, মোঃ মামুন মজুমদার, মোহাম্মদ সহিদুল ইসলাম, মোসাম্মৎ হুমায়ারা আক্তার, মোঃ কামাল উদ্দীন, শুহেলী সুলতানা চৌধুরী তাহারা তাহাদের নিজ নিজ প্রাপ্ত অংশের ভূমিতে মালিক ও দখলকার থাকিয়া তাহাদের নিজ নামে বিগত ২০১০-২০১১ইং সনের ৬৫০৫নং নামজারী/জমাখারীজ মোকদ্দমায় আদেশ মোতাবেক ১১০৩নং খারিজ খতিয়ান সৃজনক্রমে ও বিগত ২০১০-২০১১ইং সনের ৬৫১৫নং নামজারী/জমাখারিজ মোকদ্দমায় আদেশ মোতাবেক ১১০৪নং খারিজ খতিয়ান সৃজনক্রমে এবং বিগত ২০১০-২০১১ইং সনের ৬৫১১নং নামজারী/জমাখারিজ মোকদ্দমায় আদেশ মোতাবেক ১১০৬নং খারিজ খতিয়ান সৃজনক্রমে মালিক দখলকার থাকিয়া পরবর্তীতে বি,এস দাগে তাহাদের নিজ নামে যৌথভাবে বিগত ২০২০-২১ সনের ৯১৯নং নামজারী/জমাখারিজ মোকদ্দমায় আদেশ মোতাবেক ১৪৮৬নং খারিজ খতিয়ান সৃজনক্রমে তাহারা তাহাদের নিজাংশে প্রাপ্ত ভূমিতে রীতিমত ভোগ দখলকার বিদ্যমান থাকাবস্থায় বিগত ২৮/০৩/২০২১ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিন সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৪০৬৬নং আম-মোক্তার নামা দলিলমূলে সাকিন নানকরা নিবাসী বদিয়ার রহমান ভূইয়া এর পুত্র মোঃ মিজানুর রহমান ভুইয়া-কে তাহাদের পক্ষে আম-মোক্তার নিযুক্ত করিলে তাহাতে তিনি আম-মোক্তার নিযুক্ত হইয়া বিগত ০৭/১২/২০২১ইং তারিখে উক্ত অফিসে রেজিস্ট্রিকৃত ১৩২৩২নং সাফ কবলা দলিলমূলে আমি অত্র দলিল দাতার নিকট দখলার্পনে সাফ বিক্রয় করিলে তাহাতে আমি উল্লেখিত সাফ কবলা দলিলমূলে প্রকাশ্যে খরিদ করিয়া খরিদা রায়ত্বী স্বত্বে মালিক দখলকার বিদ্যামন থাকাবস্থায় মালিক সেরেস্তায় বিগত ২০২১-২২ইং সনের ৪২২৮নং নামজারি/জমাখারিজ মোকদ্দমার আদেশমতে আমি অত্র দলিল দাতার নামে খারিজী-১৭৫৭নং খতিয়ান সৃজনক্রমে নিম্ন তপছিল বর্নিত ভূমিতে অন্যের স্বত্ব অস্বীকারে আমার নিজ স্বত্ব প্রচারে সর্ব সাধারনের অবগতিতে অদ্যবধি একক মালিক দখলকার বিদ্যমান হই ও আছি।
Posts