জিলা- কুমিল্লা, উপজেলা- কুমিল্লা সদর দক্ষিণ পং- মেহারকুল এলাকাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন এর অন্তর্গত সাবেক ২৮৭নং ও হাল বি.এস ১০১নং জে.এল ভূক্ত মৌজা শাকতলাস্থিত নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে সাকিন শাকতলা নিবাসী আমিরদ্দিন তিনি নিরঙ্কুশ রায়তি স্বত্ত্বে মালিক ও দখলকার থাকাবস্থায়
পরলোকগমন করিলে তাহার ঔরশজাত পুত্র জুলফিকার আলী ভূঁইয়া তিনি তাহার পিতা উক্ত আমিরউদ্দিন এর ত্যজ্জবিত্তে পুত্র হিসাবে পিতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্ত্বে এজমালিতে মালিক ও দখলকার থাকিয়া তদানিন্তন রিভিশনাল জরিপ আমলে তাহার অপরাপর ভ্রাতাগনের নামসহ তাহার নিজনামে যৌথভাবে আরএস-১০৪নং খতিয়ান সৃজনক্রমে তাহার অপরাপর শরীকানগণের সহিত পারিবারিক আপোষ ভাগ-বণ্টনে চিহ্নিতভাবে তাহার নিজাংশে অপরাপর ভূমিসহ নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে মালিক দখলকার হইয়া ও থাকিয়া রীতিমত ভোগ-দখল করা অবস্থায় পরলোকগমন করিলে তদ্বীয় ত্যাজ্জবিত্ত সম্পত্তিতে তাহার ঔরষজাত পুত্র ও কন্যা যথাক্রমে আবদুল মান্নান ভূঁইয়া, মোঃ সহিদুর রহমান ভূইয়া ও আবদুল মজিদ ভূইয়া ও ইকবাল হোসেন ওরফে ফজল হোসেন ও রোকেয়া বেগম তাহারা তাহাদের পিতা উক্ত জুলফিকার আলী ভূঁইয়ার ত্যাজ্জবিত্তে পুত্রগণ ও কন্যাগণ হিসাবে পিতার ওয়ারিশসুত্রে রায়তি স্বত্বে মালিক দখলকার হন ও থাকেন।
অতপর উক্ত আবদুল মান্নান ভূঁইয়া তিনি তাঁহার ঐ শরীকানগণের সহিত পারিবারিক আপোষ ভাগ-বণ্টনে চিহ্নিতভাবে তাহাদের নিজাংশে নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে বণ্টন ও দখলপ্রাপ্তে মালিক দখলকার বিদ্যমান থাকাবস্থায় হাল বাংলাদেশ জরিপে তাহার নামে বি.এস চূড়ান্ত ৭০৮নং খতিয়ান সৃজনক্রমে এবং পরবর্তীতে মালিক সেরেস্তায় বিগত ২০১০-১১ইং সনের ১১৭৬নং নামজারী/জমাখারিজ মোকদ্দমামতে তাহার নামে খারিজী ৯৮৫নং খতিয়ান সৃজনক্রমে নিয়মিত সরকারী খাজনাদি আদায়ে রীতিমত ভোগ-দখল করা অবস্থায় পরলোকগমন করিলে তত্ত্বীয় ত্যজ্জবিত্ত সম্পত্তিতে তাহার ঔরষজাত পুত্র মোঃ মোস্তফা কামাল আজাদ ও মো: মিজানুর রহমান তাহার তাহাদের পিতার ওয়ারিশসুত্রে রায়ত্বী স্বত্বে তাহাদের নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক দখলকার বিদ্যমান হন ও থাকেন।
ও সহিদুর রহমান ভুইয়া তিনি ও তাহার শরীকানগনের সহিত পারিবারিক আপোষ ভাগ বণ্টন ও চিহ্নিত দখলমতে তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক দখলকার বিদ্যমান থাকিয়া তাহার নিজ নামে বি.এস চূড়ান্ত-৭০৯নং খতিয়ান সৃজনক্রমে রীতিমত খাজনাদি আদায়ে মালিক দখলকার থাকিয়া নিম্ন তফসিল বর্ণিত ভূমি বিগত
সব