এবং সাবেক সে। মে। ২১নং খতিয়ানভুক্ত অপরাপর ভূমিসহ নিম্ন তপছিল বর্ণিত অপর কতেক ভূমিতে সাকিন গোবিন্দপুর নিবাসী হাইদর আলীর পুত্র চাঁন মিয়া পৈত্রিক ওয়ারিশসূত্রে ও নির্ভু? রায়তীস্বত্বে দ্বাদশ বৎসরের বহু উর্দ্ধাল ব্যাপী মালিক দখলকার হইয়া ও থাকিয়া তদানিন্তন রীভিশনাল জরিপে যৌথভাবে আর,এস/এস,এ ৩৭নং খতিয়ান সৃজন করাইয়া তাহার অপরাপর শরীকানগনের সহিত পারিবারিক ঘরোয়া আপোষ ভাগ বন্টনে চিহ্নিত দখলমতে তাহার নিজাংশের প্রান্তীয় ভূমিতে রীতিমত ভোগ দখল করাবস্থায় তাহার নগদ টাকা আবশ্যকতায় বিগত ০৬/০২/১৯৭৬ইং তারিখে কুমিল্লা সদর জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ১নং বহির ৪৫নং বালামের ১৩৩ হইতে ১৩৫ পৃষ্ঠায় লিপিকৃত ২৫২৩নং সাফ কবলা দলিলমূলে ও বিগত ১০/০২/১৯৭৬ইং উক্ত অফিসে রেজিস্ট্রিকৃত ১নং বহির ৩০নং বালামের ১৬৪ হইতে ১৬৭ পৃষ্ঠায় লিপিকৃত ১০৮৬নং সাফ কবলা দলিলমূলে সাকিন শাকতলা নিবাসী সমসের আলীর পুত্র সাহাব উদ্দিন এর নিকট দখলাপনে সাফ বিক্রয় করিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখল বর্জিত হন।
অতঃপর উক্ত সাহাব উদ্দিন ঐ উল্লেখিত ২৫২৩নং ও ১০৮৬নং সাফ কবলা দলিলমূলে উক্ত চাঁন মিয়ার নিকট হইতে প্রকাশ্যভাবে খরিদ করিয়া খরিদা রায়তীস্বত্বে মালিক দখলকার হইয়া ও থাকিয়া হাল বাংলাদেশ জরিপে তাহার নিজ নামে বি.এস চূড়ান্ত ৫৫৯নং খতিয়ান সৃজন করাইয়া রীতিমত ভোগ দখল করাবস্থায় তাহার নগদ টাকার আবশ্যকতায় বিগত ২০/০২/১৯৯৫ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ১১২২নং সাকিন শাকতলা নিবাসী আলী আশ্রাফ এর পুত্র মোঃ শাহজাহান এর নিকট দখলার্পনে সাফ বিক্রয় করিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখল বর্জিত হন।
বর্ণিতমতে উক্ত মোঃ শাহজাহান ঐ উল্লেখিত ৬৯নং, ১১২২নং সাফ কবলা দলিলমূলে খরিদসূত্রে মালিক দখলকার হইয়া ও থাকিয়া নিঃসন্তান অবস্থায় তাহার স্ত্রী নিলুফা বেগম ও তিন ভাতা ও চার ভগ্নিকে ওয়ারিশ বিদ্যমানে পরলোকগমন করিলে তদ্বীয় ত্যাজ্যবত্তে উক্ত নিলুফা বেগম স্বামীর ওয়ারিশসূত্রে মালিক দখলকার হইয়া ও থাকিয়া তাহ্যর অপরাপর শরীকানগনের সহিত পারিবারিক ঘরোয়া আপোষ ভাগবন্টনে চিহ্নিত দখলমতে তাহার নিজাংশের প্রাপ্তীয় ভূমিতে রীতিমত ভোগ দখল করাবস্থায় বিগত ১৮/০২/১৯৯৯ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১০৯০নং না-দাবী সাফ কবলা দলিলমূলে আমি অত্র দলিল দাতা এবং আমার অপর ভ্রাতাগন মোঃ আবুল হাসেম গং এর নিকট দখলার্পনে সাফ বিক্রয় করিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখল বর্জিত হন।
এমতাবস্থায় আমি অত্র দলিল দাতা এবং আমার অপর ভ্রাতাগন মোঃ আবুল হাসেম গং ঐ উল্লেখিত ১০৯০নং সাফ কবলা দলিলমূলে প্রকাশ্যভাবে খরিদ করিয়া খরিদা রায়তীস্বত্বে মালিক দখলকার হইয়া ও থাকিয়া তাহার নিজাংশের প্রাপ্তীয় ভূমিতে রীতিমত ভোগ দখল করাবস্থায় পরলোকগমন করিলে তদ্বীয় ত্যাজ্যবিত্তে আমি অত্র দলিল দাতা ভ্রাতার ত্যাজ্জ্যবিত্তে ওয়ারিশসূত্রে মালিক দখলকার বিদ্যমান হই ও আছি।