চুক্তির শর্তাবলী:
১. ভুমিকম্প প্রতিরোধের সর্বনিম্ন মাত্রা হবে বিক্টার স্কেলে ৮। (এই শর্তে অন্যান্য অংশ ওকে)
২. আমমোক্তারনামার নামার শর্ত ভংগ করলে চুক্তি বাতিল হবে মর্মে লিখিত থাকবে।
* জি+১০ (দশ) হবে ।
৫. (ক) ১ম পক্ষ ২য় পক্ষকে জমির দখল বুঝিয়ে দিবেন এবং এরআগ পর্যন্ত সব ধরনের দায় দেনা ও ট্যাক্স পরিশোধ করিবেন। জমির মুল দলিল প্রয়োজনে ২য় পক্ষকে দেখাইবেন। বিশেষ সাময়িক প্রয়োজনে ২য় পক্ষকে হস্তান্তর করবেন প্রয়োজন শেষ না হওয়া পর্যন্ত।
(ছ) আমমোক্তারনামা সম্পাদনের পর ৩ মাসের মধ্যে বিল্ডিংএর প্ল্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাশ করিয়ে নেওয়ার দায়িত্ব ২য় পক্ষের। প্ল্যান পাশের ৪ বছরের (আমমোক্তার চুক্তি স্বাক্ষরের সর্বোচ্চ ৪ বছর ৩ মাস) মধ্যে ডেভেলাপার কাজ সম্পাদন করে ফ্ল্যাটের মালিককে হস্তান্তর করবেন। প্রাকৃতিক দূর্যোগ বা নির্মান সামগ্রীপ অপ্রতুলতার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পাদন করতে না পারলে সর্বোচ্চ আরো ৬ মাস (বাজারে চলমান মাসিক ফ্লাট ভাড়া প্রদানের শর্তে) গ্রেস পিরিয়ড পাবেন ডেভেলাপার। এরমধ্যেও ফ্ল্যাট হস্তান্তর করতে না পারলে আলোচনার ভিত্তিতে চুক্তি বাতিল বা কাজের পরবর্তী করণীয় নির্ধারন করা হবে। চুক্তি সম্পাদনের পর ১ম পক্ষ বিদ্যমান দালান কোঠা ভেঙ্গে ২য় পক্ষকে জায়গার দখল দিবেন। প্ল্যান পাশ হওয়ার আগেই জায়গা হস্তান্তর কার্যক্রম সমাপ্ত হতে হবে। ২য় পক্ষ জায়গা বুঝে পেয়েছেন মর্মে লিখিতভাবে ১ম পক্ষকে অবহিত করবেন।
১০. জি+১০ এর মধ্যে ফ্লোর বন্টনে ভুমি মালিক পক্ষ ৩য়, ৪র্থ ও ৭ম তলা সম্পূর্ণ এবং ৯ম তলার বাকি ফ্ল্যাট প্রাপ্ত হইবেন। গ্রাউন্ড ফ্লোর হিস্যা অনুযায়ী বন্টন হইবে। অন্য ফ্ল্যাট ডেভেলাপার প্রাপ্র হইবেন। কোন বেইসমেন্ট হইবেনা।