খরিদসুত্রে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে মালিক ও দখলকার নিয়ত (থাকাবস্থায় তদানীন্তন রিভিশনাল জরিপে তাহার নিজ নাম রেকর্ডভুক্ত করতঃ খতিয়ান সৃজনে, মালিক সেরেস্তায় নিয়মিত ভূমি উন্নয়ন কর ইত্যাদি পরিশোধ করিয়া রীতিমত ভোগ-দখলকার থাকাবস্থায় উক্ত আবদুর শুকুর সাহেব পরলোকে গমন করিলে তদীয় ত্যজ্জবিত্বে তাহার পুত্রদ্বয় এ.এইচ.এম. রুহুল্লা এ.টি.এম. সফিউল্লাহ গং আবদুস শুকুর সাহেবের ত্যক্তবিত্ব সম্যক নিম্ন তপছিল। 'বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমিতে মালিক ও দখলকার হইয়া ও থাকিয়া সাম্প্রতিক বাংলাদেশ জরিপে তাহাদের নামে রেকর্ডভুক্ত করতঃ পর্চা-খতিয়ান সৃজন করেন।
অতঃপর এ.এইচ.এম. রুহুল্লা তদীয় ভ্রাতা এ.টি.এম. সফিউল্লাহ গং এর সহিত পারিবারিক আপোষ-মিমাংসামতে ও অন্যান্য ভূমির পরস্পর এওয়াজে চিহ্নিতভাবে তাহার নিজাংশে নিম্ন তপছিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমিতে। বণ্টন ও দখলপ্রাপ্ত হইয়া ও থাকিয়া তদীয় পুত্রদ্বয় জিয়াউস্ শুকুর ও এনামউস শুকুরকে ওয়ারিশ বিদ্যমানে পরলোকে গমন করিলে তদীয় ত্যজ্জবিত্তে ওয়ারিশসূত্রে এ.এইচ.এম. রুহুল্লা এর ত্যক্তবিত্ব সম্যক নিম্ন তপছিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমিতে উক্ত জিয়াউস্ শুকুর ও এনামউস্ শুকুর মালিক ও দখলকার হয় ও থাকেন।
উল্লেখ্য, এ.এইচ,এম: রুহুল্লা শুকুর এর নিজাংশের স্বত্ব-দখলীয় কতেক ভূমি। তদীয় ভ্রাতা উক্ত এ.টি.এম. সফিউল্লাহ এর নামে বাংলাদেশ জরিপে রেকর্ডভুক্ত হইয়া উল্লেখিত পর্চা-খতিয়ান সৃজন হয়।
উক্তাবস্থায় ঐ জিয়াউস্ শুকুর ও এনামউস্ শুকুর এর নগদ টাকার আবশ্যকে তাহাদের উল্লেখিত স্বিত্ব-দখলীয় নিম্ন তপছিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমি বিগত ০৩ ফেব্রুয়ারি, ১৯৯৯ খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা সদর তৃতীয় জয়েন্ট সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ১নং বহি, ১৫নং বালামের /১৬৬ পৃষ্ঠা হইতে ১৭০ পৃষ্ঠায় লিখিত ৬৮৩নং ছাপ-কবলা দলিলমূলে উক্ত জিয়াউট্স শুকুর ও