জয়েন্ট সাব রেজিষ্ট্রি অফিসের রেজিষ্ট্রিকৃত ২২১৬নং সাফ কবলা দলিল মূলে খরিদ সূত্রে মালিক ও দখলকার
থাকিয়া তাহার নামে আর, এস খতিয়ান সৃজন ক্রমে রীতিমত রাজস্ব করাদি আদায়ে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় মৃত্যু বরন করেন। তৎপর তাহার ঔরষজাত পুত্রগণ এ.এইচ, এম রুহুল্লা এবং এ,টি,এম সফিউল্লাহ গং তাহারা তাহাদের পরলোকগত পিতা উত্তা আবদুস শুকুর সাহেবের ত্যাজ্যবিত্বে পৈতৃক ওয়ারিশ সুত্রে মালিক হইয়া তাহাদের নিজ গং নামে বি,এস চূড়ান্ত খতিয়ান সৃজন ক্রমে তাহাদের অপরাপর শরীকানগণের সহিত ঘরোয়া পারিবারিক আপোষ চিহ্নিত ভাগ বন্টন ক্রমে এ,এইচ,এম রুহুল্লা তাহার নিজাংশের ভূমিতে একক মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় মৃত্যু বরন করেন। তৎপর তাহার ঔরষজাত পুত্রগণ জিয়াউস শুকুর ও এনামউস শুকুর তাহারা তাহাদের পিতার ত্যাজ্যবিত্বে পৈতৃক ওয়ারিশ সুত্রে মালিক ও দখলকার বিদ্যমান হন ও থাকেন। উল্লেখ্য যে, এ,এইচ, এম রুহুল্লা শুকুরও নিজাংশের স্বত্ব দখলীয় কতেক ভূমি তদ্বীয় ভ্রাতা উক্ত এ,টি,এম, সফিউল্লাহর নামে বাংলাদেশ খতিয়ানে রেকর্ড হয়। তাহাতে তাহারা মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় মোসাম্মৎ জমিলা খাতুন ঐ জিয়াউস শুকুর ও এনামউস শুকুর হইতে বিগত ০৩/০২/১৯৯৯ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব রেজিষ্ট্রি অফিসের ১নং বহির ১৫নং বালামের ১৬৬ হইতে ১৭০ পৃষ্ঠায় লিপিকৃত ৬৮৩নং রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিল মূলে খরিদ সূত্রে ও কতেক ভূমি মোসাম্মৎ জমিলা খাতুন স্বামীর ওয়ারিশ সূত্রে মালিক ও দখলকারিনী থাকাবস্থায় তাহার কন্যা সামলা খাতুনের বরাবরে বিগত ২০/০২/২০০১ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত ১২৬০নং দানপত্র দলিল দ্বারা ও বিগত ১৯/১১/২০০৫ইং তারিখে উক্ত অফিসের ১নং বহির ১২১নং বালামের ২৬৬ হইতে ২৭২ পৃষ্ঠায় লিপিকৃত ৬০৩৯নং রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিল দ্বারা দান করায়, সামলা খাতুন মাতার প্রদত্বীয় দানপত্র দলিল মুলে দানসূত্রে মালিক ও দখলকারিনী থাকাবস্থায় মৃত্যু বরন করেন। তৎত্যাজ্যবিত্বে তাহার স্বামী আবদুল মালেক স্ত্রী'র ওয়ারিশ সূত্রে এবং মোঃ ওমর ফারুক, মোঃ মাকসুদ আলম, মোসাম্মৎ হোসনেয়ারা বেগম ও মোসাম্মৎ জোস্না আক্তার (স্বপ্না) তাহারা তাহাদের মাতা উক্ত সামলা খাতুন এর ত্যাজ্যবিত্বে মাতৃ ওয়ারিশ সুত্রে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় তাহাদের নামে বিগত ২০০৯-১০ইং সনের ১২৭ ও ১৪৪০নং নামজারী বা জমা খারিজী মোকদ্দমার আদেশ মতে ৬৩৬ ও ৬৫০নং খারিজী খতিয়ান সৃজন ক্রমে মালিক ও দখলকার থাকাবস্থায়
আমি অত্র দলিল দাতা ঐ আবদুল মালেক, মোঃ ওমর ফারুক, মোঃ মাকসুদ আলম, মোসাম্মৎ হোসনেয়ারা বেগম ও মোসাম্মৎ জোন্না আক্তার (স্বপ্না) গণদের নিকট হইতে বিগত ২৪/১২/২০০৯ইং তারিখে কুমিল্লা সদর
দক্ষিণ সাব রেজিস্ট্রি অফিসের রেজিষ্ট্রিকৃত ১০৬৩৬নং সাফ কবলা দলিল মূলে খরিদ সূত্রে মালিক ও দখলকার