জানুয়ারি, ১৯২৮ তারিখে কুমিল্লা সদর জয়েন্ট সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ২৪২৪নং সাফ-কবলা দলিলমূলে ও বিগত ১৯ জানুয়ারি, ১৯২৯ তারিখে রেজিস্ট্রিকৃত ৩৯৫নং সাফ-কবলা দলিলমূলে ও বিগত ০৩ জুন, ১৯৫২ তারিখে উক্ত অফিসে রেজিস্ট্রিকৃত ৫৪৫০নং সাফ-কবলা দলিলমূলে ও বিগত ১১ নভেম্বর, ১৯৬৭ তারিখে একই অফিসে রেজিস্ট্রিকৃত ৬৫৫৫নং সাফ-কবলা দলিলমূলে খরিদসূত্রে মালিক দখলকার বিদ্যমান হইয়া রীতিমত ভোগ-দখলকার থাকাবস্থায় তদানীন্তন রিভিশনাল জরিপে যৌথভাবে ২২নং খতিয়ান সৃজন করিয়া গারিবারিক আপোস-মীমাংসামতে তাহার নিজাংশে নিম্ন তফসিল বর্ণিত কতেক ভূমিসহ অপরাপর ভূমিতে বণ্টন ও দখলপ্রাপ্ত হইয়া অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে একক মালিক দখলকার থাকাবস্থায় মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে নূরুল ইসলাম তদীয় পিতা ছমেদ আলী'র ত্যাজ্যবিত্তে ওয়ারিশসূত্রে অপরাপর শরীকানগণের সহিত পারিবারিক আপোস-মীমাংসামতে তাহার নিজাংশে নিম্ন তফসিল বর্ণিত কতেক ভূমিসহ অপরাপর ভূমিতে বণ্টন ও দখলপ্রাপ্ত হইয়া অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে একক মালিক দখলকার থাকাবস্থায় মৃত্যুবরণ করেন।
এবং নিম্ন তফসিল বর্ণিত অপর কতেক ভূমিসহ অপরাপর ভূমিতে আমরা দলিল দাতাদ্বয়ের মাতা সুফিয়া খাতুন বিগত ২০ জানুয়ারি, ১৯৯২ তারিখে কুমিল্লা সদর জয়েন্ট সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ৫১৪নং সাফ-কবলা দলিলমূলে খরিদসূত্রে এজমালীতে মালিক দখলকার বিদ্যমান হইয়া রীতিমত ভোগ-দখলকার থাকাবস্থায় বাংলাদেশ জরিপে তাহাদের নামে চূড়ান্তভাবে ৪০৭নং খতিয়ান সৃজন করিয়া পারিবারিক আপোস-মীমাংসামতে তাহার নিজাংশে নিম্ন তফসিল বর্ণিত অপর কতেক ভূমিসহ অপরাপর ভূমিতে বণ্টন ও দখলপ্রাপ্ত হইয়া অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে একক মালিক দখলকার থাকাবস্থায় মৃত্যুবরণ করেন।
বর্ণিতমতে আমরা দলিল দাতাদ্বয় আমাদের পিতা নূরুল ইসলামের ও মাতা সুফিয়া খাতুনের ত্যাজ্যবিত্তে ওয়ারিশসূত্রে অপরাপর শরীকানগণের সহিত এজমালীতে মালিক দখলকার বিদ্যমান হইয়া পারিবারিক আপা-মীমাংসামতে ও বিগত ০৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব-