পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার নাম স্মরন করিয়া অত্র রায়তি স্বত্ত্বের ভূমির অ-প্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নামা দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিতেছি। জেলা কুমিল্লা উপজেলা ও সাব রেজিস্ট্রার মোকাম কুমিল্লা সদর দক্ষিণ, পং মেহেরকুল এলাকাধীন, সাবেক ২৮৭নং, হালে বি.এস ১০১নং জে.এল ভূক্ত মৌজা শাকতলা মধ্যে অপরাপর ভূমি সহ নিম্নতপছিল বর্ণিত ভূমিতে আমি অত্র দলিল দাতার পিতা বাছির আলী ওয়ারিশী পরম পরায় ওয়ারিশ সুত্রে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় মৃত্যু বরন করেন। তৎপর আমি অত্র দলিল দাতা আমার পরলোকগত পিতা উক্ত বাছির আলীর ত্যাজ্যবিত্বে পৈতৃক ওয়ারিশ সুত্রে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় বাংলাদেশ জরিপামলে আমার নিজ গং নামে বি,এস চূড়ান্ত ৪৮৫নং খতিয়ান সৃজন ক্রমে রীতিমত রাজস্ব করাদি আদায়ে অপরাপর ভূমি সহ অপরাপর শরীকগণের সহিত এজমালিতে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় আমার অপর শরীকগণের সহিত বিগত ১৫/০৩/২০২১ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিস্ট্রি অফিসের রেজিষ্ট্রিকৃত ৩৩৩৩নং পরস্পর আপোষ বন্টন নামা দলিল মুলে বন্টন সূত্রে আমার নিজাংশের ভূমিতে একক মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় আমার নিজ নামে বিগত ২০২৩-২৪ইং সনের ৩৬৯১ (IX-I) নং নামজারী বা জমা খারিজী মোকদ্দমার আদেশ মতে ২০৫৭নং বি,এস খারিজী খারিজী খতিয়ান প্রস্তুত ক্রমে রীতিমত রাজস্ব করাদি আদায়ে নিম্নতপছিল বর্ণিত ভূমিতে একক মালিক ও দখলকার বিদ্যমান আছিও বটে।
যেহেতু আমি দলিল দাতা আমার নানাহ ব্যস্ততার দরুন আমি আমার উল্লেখিত মালিকীয় দখলীয় নিম্নতপছিল বর্ণিত ভূমি আমার নিজ নগদ টাকার প্রয়োজনে বিক্রয় করা, বায়নাপত্র করা সহ ইত্যাদি কার্যাদি পরিচালনা করা সম্ভব নয় বিধায়, আমার পক্ষে ঐ কার্যাদি যথাযথভাবে ও সুচারুরূপে প্রতিপালন করার নিমিত্বে পাওয়ার অব অ্যাটর্নি/প্রতিনিধি নিয়োগ আবশ্যক বিধায় আমার একান্ত হিতাকাঙ্খী আপনি অত্র দলিল গ্রহিতা আরিফুর রহমান'কে আমার পাওয়ার অব অ্যাটর্নি নিযুক্ত করার প্রস্তাব করিলে আপনি আমার পক্ষে পাওয়ার অব অ্যাটর্নি