দক্ষিণ সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৩৯৯নং দানপত্র দলিলমূলে দান করিলে আমি অত্র দলিল দাত্রী উক্ত তারিখের উক্ত দলিল মুলে উক্ত মোঃ আনোয়ার হোসেন হইতে দানপ্রাপ্ত হইয়া মালিক দখলকার হইয়া ও থাকিয়া মালিক সেরেস্তায় বিগত ২০১৭-১৮ইং সনের ৩০৭০নং নামজারী/জমা খারিজ মোকদ্দমার রায় মোতাবেক আমি অত্র দলিল দাত্রীর নিজ নামীয় খারিজী- ২৬৯নং খতিয়ান সৃজনক্রমে নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে অন্যের স্বত্ব অস্বীকারে আমার নিজ স্বত্ব প্রচারে সর্বসাধারনের অবগতিতে একক মালিক দখকারিনী বিদ্যমান হই ও আছি।
যেহেতু নানাহ অসুবিধাহেতু আমি অত্র দলিল দাত্রীর উল্লেখিত স্বত্ব-দখলীয় নিম্ন তপছিল বর্ণিত ভূমি আমার দ্বারা প্রত্যক্ষভাবে শাসন-সংরক্ষণ করা, সীমানা সহাদ বহাল রাখা, সরকার কর্তৃক ধার্যকৃত বার্ষিক ভূমি উন্নয়ন কর ইত্যাদি পরিশোধ করা, আমার নগদ টাকার আবশ্যকে ভূমি বিক্রয় করা, বায়নাপত্র করা, ভূমি সংক্রান্ত যে কোন মামলা পরিচালনা করা বা মামলা দায়ের করা ইত্যাদি কার্যাদি সম্পাদন করা আমার পক্ষে সম্ভব নয় বিধায় আমার উল্লেখিত কার্যাদি যথাযথভাবে সম্পাদন করার জন্য আমার পক্ষে বিশ্বস্থ আম-মোক্তার বা প্রতিনিধি নিযুক্ত করা একান্ত আবশ্যক।
আপনি অত্র দলিল গ্রহিতা মোঃ শাহরিয়ার কবির আমার একান্ত শুভাকাঙ্খী ও বিশ্বস্ত বটেন। আপনাকে