জেলা-কুমিল্লা, উপজেলা-সদর দক্ষিন, পং-মেহারকূল এলাকাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্গত
উল্লেখযোগ্য মন্ত্রব্য (যদি থাকে) সম্পর্কিত বিবরণ:
সাবেক ৩৬৭নং এবং বাংলাদেশ জরিপী হাল ২৮৫নং জে. এল যুক্ত মৌজা উত্তর পন্যইতরীস্থিত নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে সাকিন জয়মঙ্গলপুর নিবাসী মাফিয়া খাতুন এর পিতা জমির উদ্দিন ওয়ারিশসূত্রে ও বায়তি স্বত্বে মালিক দখলকার থাকাবস্থায় পরলোক গমন করিলে তদ্বীয় ত্যজ্ঞবিত্তে তদ্বীয় কন্যা উক্ত মাফিয়া খাতুন পিতার ওয়ারিশসূত্রে ও রায়তি স্বত্বে মালিক দখলকার থাকাবস্থায় তাহার নিজ গং নামে বি.এস ডি.পি ২৪১নং খতিয়ান সৃজন করিয়া ভোগ দখলকার থাকাবস্থায় বিগত ৩০ মার্চ, ২০১১ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ০১নং বহির ৩২নং বালামের ২৮৩ পৃষ্ঠা হইতে ২৮৯ পৃষ্ঠায় লিপিকৃত ৪৬৪৫নং দান পত্র দলিলমূলে আমি অত্র দলিল দাতার নিকট দান করিয়া ভূমির দখল বুঝাইয়া দিলে তাহাতে আমি অত্র দলিল দাতা উক্ত ৪৬৪৫নং দানপত্র দলিলমূলে মালিক দখলকার থাকাবস্থায় মালিক সেরেস্তায় বিগত ২০১৪-১৫ইং সনের ৫৪২৯নং নামজারি/জমাখারিজ মোকদ্দমামতে আমি অত্র দলিল দাতার নিজ নামে খারিজী ৩০৮নং খতিয়ান সৃজন করিয়া নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে অন্যের বিরুদ্ধে দখল জনিত স্বত্বে অন্যের স্বত্ব অস্বীকারে আমার নিজ স্বত্ব প্রচারে সর্বসাধারণের অবগতিতে নিঃস্কন্টক ও নিরবচ্ছিন্নভাবে সম্পূর্ণরূপে মালিক দখলকার বিদ্যমান আছি ও বটি।
যেহেতু আমি অত্র দলিল দাতার অত্যাবশ্যকীয় কাজের ব্যয় সমাধা করার জন্য নগদ টাকার বিশেষ প্রয়োজন