ভাগ বন্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকার থাকাবস্থায় তাহার নগদ টাকার বিশেষ প্রয়োজনে বিগত ৩০/১০/১৯৭৪ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত-৪২১০নং সাফ কবলা দলিলমূলে অত্র দলিল দাতা মোঃ জহিরুল ইসলাম এর পিতা আবদুর রহমান এর নিকট সখলাপনে সাফ বিক্রয় করিলে আবদুর রহমান তিনি উক্ত ছালে আহাম্মদ এর নিকট হইতে খরিদ করিয়া খরিদসূত্রে খরিদা রায়তি স্বত্বে মালিক ও দখলকার থাকাবস্থায় পরলোকগমন করিলে তাহার ধঔরষজাত পুত্র অর্থাৎ অত্র দলিল দাতা মোঃ জহিরুল ইসলাম তিনি তাহার পিতা উক্ত আবদুর রহমান এর ত্যজ্জবিত্বে পুত্র হিসেবে পিতার ওয়ারিশসুত্রে রায়তি স্বত্ত্বে এজমালিতে মালিক ও দখলকার থাকিয়া তাহার ভোগ দখললের সুবিধার্থে তাহার অপরাপর শরিকানগণের সহিত বিগত ১৪/০৭/১৯৯০ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত-৩৩১২নং পরস্পর আপোষ বণ্টননামা দলিলমূলে তাহার ছাহামপ্রাপ্ত ভূমিতে বন্টনপ্রাপ্ত হইয়া বণ্টনসূত্রে রায়তি স্বত্বে মালিক ও দখলকার থাকিয়া তাহার নিজ নামে হাল বাংলাদেশ জরিপে চূড়ান্ত-১৫৩নং খতিয়ান সৃজনক্রমে মালিক ও দখলকার থাকিয়া তাহার মালিকীয় দখলীয় নিম্ন তপছিল বর্ণিত তুমি তাহার পক্ষে দেখা-শুনা, চাষাবাদ, রক্ষণা-বেক্ষণ, বেচা-বিক্রি ও মামলা মোকদ্দমা ইত্যাদি পরিচালনা করার জন্য বিগত ০৯/০৩/২০১১ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত-৩৪০২নং আম-মোক্তার নামা দলিলমূলে আমরা অত্র সম্পাদনকারী দলিল দাতাগণ মোঃ মিজানুর রহমান চৌধুরী ও খোরশেদ আলম খোকন-কে আম-মোক্তার নিযুক্ত করিলে আমরা অত্র সম্পাদনকারী দলিল দাতাগণ উক্ত মোঃ জহিরুল ইসলাম এর নিকট হইতে আম-মোক্তারপ্রাপ্ত হইয়া আম-মোক্তারসূত্রে আমরা অত্র দলিল দাতাগণ নিম্ন তফসিল বর্ণিত ভূমি রক্ষনাবেক্ষন করিয়া আসিতেছি।
Posts