পরম করুনাময় মহান আল্লাহর নামে অত্র হেবার ঘোষনা দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিলাম। জেলা- কুমিল্লা, উপজেলা- লালমাই, এলাকাধীন সাবেক ৪১১/১ নং হালে ৮৭ নং জে.এল ভূক্ত মৌজা রাধানগর এর মধ্যে আর,এস, ৬ নং খতিয়ান যুক্ত মোং ১০ একর ৩৫ শতক জমা জমির বার্ষিক মং ৪৪,৮০ জমার তুমি অন্দরে নিম্ন তফসিল বর্ণিত ভূমি সহ অপরাপর ভূমিতে নিজ গ্রাম নিবাসী আজিজের রহমান ৬ একর ৫৪.৫ শতক ভূমির বার্ষিক ২৫ টাকা জমা ভূমিতে মালিক দখলকার নিযুক্ত থাকিয়া বিগত ০৪/০১/১৯৭৫ ইং তারিখে ২১৩ নং রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল মূলে তাহার পুত্র আলী আক্কাছ মিঞাকে দান করেন। উক্ত আলী আক্কাছ মিঞা পিতা প্রদত্তীয় দান পত্র দলিল মূলে মালিক মখলকার নিযুক্ত থাকিয়া পরলোক গমন করিলে তৎ তাচ্ছ্যবিত্বে স্বামীর
জজিয়ত সূত্রে আরফত আক্তার অংশ ভূমির মালিক দখলকার নিযুক্ত থাকিয়া বিগত ০৬/১১/১৯৮৫ইং তারিখে
লাকসাম এস, আর অফিসে রেজিস্ট্রিকৃত ৬৮৫৫ নং সাফ-কবলা দলিল দারা আমি অত্র দলিল দাতার নিকট সাফ বিক্রয় করিলে আমি অত্র দলিল দাতা খরিদ সূত্রে ও যৌথ ভাবে বি.এস চূড়ান্ত ৩৫ নং খতিয়ান মূলে ও তৎপর মা, ভাই, বোন, ও ভাতিজা সহ বিগত ০২/০৩/২০০০ইং তারিখে লাকসাম এস.আর অফিসে রেজিস্ট্রিকৃত ৪৫৮০নং পারিবারিক আপোষ বন্টন নামা দলিল মূলে এবং নামজারী জমা খারিজ মোকাদ্দমা নং ৭১০০/২০১০-১১ইং সনের আদেশ মতে ৩৩নং খারিজ খতিয়ান মূলে সদর খাজনা আদায়ক্রমে নিম্ন তফসিল বর্নিত ভূমির মালিক দখলকার নিযুক্ত আছি ও বটি।
যেহেতু তুমি অত্র দলিল গ্রহীতা আমার সহধর্মীনি স্ত্রী বট। আমি তুমার ভবিষ্যৎ জীবিকা নির্বহের উপায়হেতু আমার নিজ মালিকিয় নিম্ন চৌহদ্দিস্থিত ভূমি বহুদিন পূর্বে ইসলামী শরিয়ত মতে হাজিরানা মজলিসে বসিয়া তোমার বরাবরে হেবার ঘোষনা করিয়া নিম্ন তফসিল বর্নিত ভূমি তোমার দখলে বুঝাইয়া দিয়াছি। তুমি তাহা সানন্দে গ্রহন করিয়া ভোগ দখল করিয়া আসিতেছ। কিন্তু উক্ত হেবার ঘোষনা সমর্থনে কো কাগজপত্র বা কোন দলিলাদী না থাকায় ভবিষ্যতে যাহাতে কোন সমস্যা না হয় সেই জন্য সরকারী বিধিবিধান মোতাবেক অদ্য হাজিরে আসিয়া উক্ত হেবার ঘোষনা দলিল খানা রেজিস্ট্রি করিয়া দিলাম। তুমি উক্ত ভূমি তুমার ভোগ দখলে রাখিয়া দান, বিক্রি, হেবা, হস্তান্তর কি রুপান্তর ইত্যাদি সর্বময় ক্ষমতা পরিচালনে তুমি ও তোমার ওলি ওয়ারিশান ক্রমে চিরকাল পরম সুখে ভোগ দখল করিতে রহ ও থাক ইহাতে আমি বা আমার ভবিষ্যৎ অলি ওয়ারিশানের কোন প্রকার স্বত্ত ও