জেলা- কুমিল্লা, উপজেলা- কুমিল্লা সদর দক্ষিণ, পং- মেহারকুল এলাকাধীন সাবেক ২৫৭/২নং ও হাল বি.এস ১১৭ নং জে.এল যুক্ত মৌজা চাঁদপুর স্থিত অপরাপর ভূমিসহ নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে
আমি অত্র দলিল দাতার দাদা আলুতাব আলী পৈত্রিক ওয়ারিশসূত্রে ও নির্ভুঢ় রায়তীস্বত্বে দ্বাদশ বৎসরের বহু উর্দ্ধকাল ব্যাপী মালিক দখলকার হইয়া ও থাকিয়া তদানিন্তন রীতিশনাল জরিপে তাহার নিজ নামে এ.এস/এস,এ ০৫ নং খতিয়ান সৃজন করতঃ এবং অপরাপর শরীকানগনের সহিত অপরাপর সম্পত্তি যৌথভাবে আর,এস/এস,এ ৩৭ নং খতিয়ান সৃজন করাইয়া তাহার অপরাপর শরীকানগনের সহিত পারিবারিক ঘরোয়া আপোষ ভাগ বন্টনে চিহ্নিত দখলমতে তাহার নিজাংশের প্রাপ্তীয় ভূমিতে রীতিমত ভোগ দখল করাবস্থায় পরলোকগমন করিলে তদ্বীয় ত্যাজ্যবিত্তে তাহার ঔরষজাত পুত্র অর্থাৎ আমি অত্র দলিল দাতার পিতা আব্দুল ওহাব (মোঃ আবদুল ওহাব মজুমদার) পৈত্রিক ওয়ারিশসূত্রে মালিক দখলকার হইয়া ও থাকিয়া রীতিমত ভোগ দখল করাবস্থায় তিনিও পরলোকগমন করিলে তদ্বীয় ত্যাজ্যবিত্তে আমি অত্র দলিল দাতা পৈত্রিক ওয়ারিশসূত্রে মালিক দখলকার হইয়া ও থাকিয়া হাল বাংলাদেশ জরিপে আমার নিজ নামসহ যৌথভাবে বি, এস চূড়ান্ত ১৯৯ নং খতিয়ান সৃজন করাইয়া আমার অপরাপর শরীকানগনের সহিত পারিবারিক ঘরোয়া আপোষ ভাগবন্টনে চিহ্নিত দখলমতে আমার নিজাংশের প্রান্তীয় নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে নিয়মিত খাজনাদি আদায়ে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে সর্ব সাধারণের অবগতিতে আমি অত্র দলিল দাতা একক মালিক দখলকার বিদ্যমান হই ও আছি।
এইক্ষণ আমি অত্র দলিল দাতার নানাহ কার্যবশতঃ নগদ টাকার একান্ত প্রয়োজনে অন্য