পাম্প, কমন গ্যারেজ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সীমানা প্রাচীর, সিঁড়ি, ট্যাংক, নিরাপত্তা, ব্যবস্থা, ভূ-গর্ভস্থ জলাধার, ইত্যাদি সকল প্রকার সাধারণ সুযোগ-সুবিধা সমভাবে ভোগ করিবেন।
২৪। 'ক' তফছিল বর্ণিত ভূমির উপর দ্বিতীয় পক্ষগণ/ডেভেলপার অত্যন্ত ন্যায়, সততা ও আন্তরিকতার সহিত চুক্তিপত্র মোতাবেক নিজ খরচে ও ব্যবস্থাপনায় আর.সি.সি সীমানা প্রাচীর ও বর্ণিত আবাসিক ভবন নির্মান করিবেন এবং প্রথম পক্ষ/ভূমির মালিকগন দ্বিতীয় পক্ষগণ/ডেভেলপারকে প্রয়োজনীয় সর্বপ্রকার আইনগত সহযোগীতা প্রদান করিবেন।
২৫। অত্র চুক্তিনামার শর্ত ভঙ্গের কারনে বা শর্ত সমূহ অবস্থার পরিপ্রেক্ষিতে সংশোধন করিত হইলে উভয় পক্ষগণ নিজেরা আপোষে উহার মীমাংসা, নিষ্পত্তি বা সংশোধন করিয়া প্রকল্প বাস্তবায়ন করিবেন এবং উক্ত সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। এই নকল কার্যক্রম আরট্রিশন এ্যাক্ট ২০০১ বা এতসংক্রান্ত প্রচলিত আইন মোতাবেক হইবে।
২৬। দ্বিতীয় পক্ষগণ চুক্তিপত্র দলিল এবং ব্যাপক ক্ষমতাসম্পন্ন অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল সম্পাদন ও নিবন্ধন সহ প্রস্তাবিত ভবনের ০৯ (নয়) তলা বা তদূর্ধ্ব "নকশা" অনুমোদন এর পর প্রকল্পের নামে তফছিল বর্ণিত সম্পত্তিতে সাইনবোর্ড, অফিস স্থাপন করিতে পারিবেন এবং প্রকল্পের নির্মানকৃত ফ্ল্যাট/এ্যাপার্টমেন্ট বিক্রয়ের জন্য বিভিন্ন দৈনিক/সাপ্তাহিক সংবাদ পত্র/রেডিও টেলিভিশন বা যে কোন প্রচার মাধমে বিজ্ঞাপন প্রচার করিতে পারিবেন।
২৭। প্রস্তাবিত ভবন এর নির্মান কাজ সম্পন্ন করার জন্য দ্বিতীয় পক্ষগন একটি টাইম সিডিউল তৈরী করিয়া অত্র চুক্তিপত্রের সহিত প্রথম পক্ষগণের নিকট প্রদান করিবেন এবং উক্ত সিডিউল অনুযায়ী ভবনের নির্মান কাজ সম্পন্ন করিবেন।
২৮। প্রস্তাবিত ভবন এর নির্মাণ কাজের অগ্রগতি ও কাজের মান তদারকির জন্য প্রথম পক্ষ/মালিকগণ প্রয়োজনে একজন দক্ষ প্রকৌশলী নিয়োগ দিবেন। উক্ত প্রকৌশলী ভবনের নির্মান কাজের অগ্রগতি পর্যবেক্ষনসহ কাজের মান এবং নির্মাণ সামগ্রীর গুনগত মান যাচাই বাছাই করিবেন। কাজের মান এবং নির্মান সামগ্রীর গুনগত মানের ব্যাপারে প্রথম পক্ষগনের মনোনীত উক্ত প্রকৌশলী কোন আপত্তি উত্থাপন করিলে দ্বিতীয় পক্ষগন নির্মাণ কাজ বন্ধ করিতে এবং চুক্তি ও চাহিদা মোতাবেক নির্মাণ কাজ করিতে বা নির্মাণ সামগ্রী ব্যবহার করিতে বাধ্য থাকিবেন। উক্ত প্রকৌশণীর বেতন ভাতাদি প্রথম পক্ষগন প্রদান করিবেন।
২৯। প্রথম পক্ষগণ ও অন্যান্য ফ্ল্যাট মালিকগণের মধ্যে একটি বিল্ডিং ওনার্স এসোসিয়েশন তৈরী করা হইবে। উক্ত সোসাইটির বাই-ল প্রস্তুত করত একটি নীতিমালা প্রণয়ন করিবেন। ফ্ল্যাট হস্তান্তরের পর হইতে প্রথম পক্ষগণ ও অন্যান্য ফ্ল্যাট মালিকগণ সকলে সোসাইটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য পদের জন্য উপযুক্ত ব্যাক্তিকে নির্বাচিত করিবেন। সোসাইটি গঠনের প্রতিন্যা হিসাবে প্রত্যেক ফ্ল্যাট মালিক ফ্ল্যাট