০৮। যেহেতু দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার প্রকল্প ভবনের নির্মাণ ও তদুপরি আনুসাংঙ্গিক কার্যাদি সম্পন্ন করার দায়িত্ব গ্রহন করেন সেহেতু দ্বিতীয় পক্ষগন প্রকল্প ভূমির ৬৩% অংশ প্রাপ্য হইবেন। দ্বিতীয় পক্ষগন ৯ম তম তলা বা তদউর্ধ্বে ভবন নির্মাণের নিমিত্তে কোন ঋণ গ্রহনের প্রয়োজন অনুভব করিলে দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার প্রাপ্য ৬৩% অংশের উপর ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহন করিতে পারিবেন কোন অবস্থাতেই প্রথম পক্ষ/ভূমির মালিকগণের অংশ বন্ধক বা ব্যবহার করিতে পারিবেন না, করিলে আইনত বাতিল বলিয়া গণ্য হইবে। এমনকি ঋণদাতাগণেরও প্রথম পক্ষগনের ভূমিতে কোন প্রকার দায়-দাবী থাকবে না করিলে তাহা সর্ব আদালতে অগ্রাহ্য হইবে।
০৯। অত্র চুক্তিপত্র ও আম-মোক্তারনামা দলিল সম্পাদনের পর দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার তপসিল বর্ণিত ভূমিতে সাইনবোর্ড লাগাইতে পারিবেন এবং উভয় পক্ষগন তাহাদের প্রাপ্ত অংশ সাফ বিক্রয়ের নিমিত্তে ক্রেতাদের নিকট বরাদ্দ গদানের মাধ্যমে উহার বিক্রয় মূল্য নির্ধারণে বিক্রয়লব্ধ যে কোন অর্থ গ্রহন করিতে পারিবেন। ইহার জন্য কোনো পক্ষই কোন প্রকার ওজর আপত্তি করিতে পারিবেন না, করিলেও তাহ্য আইনতঃ অগ্রাহ্য হইবে।
১০। দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার আম-মোক্তার বলে তাহার প্রাপ্ত হিস্যা মোতাবেক নির্ধারিত ফ্ল্যাট ক্রেতাদের ক্রয়ের পক্ষে ঋণ গ্রহনের ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংক বা ঋণ দানকারী সংস্থার নিকট প্রদান পূর্বক বন্ধকী বা রেহেন দলিল সম্পাদন ও রেজিষ্ট্রি করিয়া দিতে পারিবেন।
১১। নির্মিতব্য বিল্ডিং এর সিড়ি, ছাদ, লিফ্ট, প্রবেশ পথ ও অন্যান্য সুবিধাদি ভূমির মালিক ও ফ্ল্যাট ক্রেতাগণ সমভাবে ভোগ করিবেন এবং সমহারে/সমভাবে ভোগদখলের সুবিধার্থে দায়িত্ব ও পরিচালনে সচেষ্ট থাকিবেন।
১২। প্রকল্প ভবনস্থিত ফ্ল্যাট সমূহ এককভাবে শুধুমাত্র ভূমির আনুপাতিক হারে অবিভক্ত ও অবিভাজ্য অংশ প্রতিটি ফ্ল্যাট/ফ্লোর এর সহিত সংযুক্ত হইয়া অনুমিত ক্রেতা এবং ক্রেতা সাধারণের মধ্যে ফ্ল্যাট ও গাড়ি পার্কিং স্পেস এর মালিকগণের এজমালী সুযোগ সুবিধা প্রাপ্তিতে প্রকল্প ভবন এর ব্যবহার নির্ধারিত হইবে এবং সাফ কবলা দলিল মূলে সাফ বিক্রয় হইবে। উক্ত অনুমিত ফ্ল্যাট এর ক্রেতাগণসহ অপরাপর ফ্ল্যাট এর মালিকগণ কর্তৃক তাহাদের মালিকানা ও স্বত্বে স্বত্ববান এবং মালিক ও ভোগ-দখলকার নিয়ত থাকিয়া দান, বিক্রয়, হেবা, বিনিময় বা যে কোন প্রকার দলিল ও দলিলাদি সহি সম্পাদন ও রেজিস্ট্রিশনের অধিকারে অধিকারী থাকিয়া খরিদা সূত্রে উক্ত ফ্লোর/ফ্ল্যাট সমূহ নিজ নিজ দখলে রাখিয়া উহার ব্যবহার নিশ্চিত করিয়া গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াসা, সিটি কর্পোরেশনের সিকিউরিটি এবং ভূমি উন্নয়ন কর নিজ ব্যবহার অনুযায়ী এককভাবে এবং এজমালীতে নিজ অর্থে প্রদান ও পরিশোধ পূর্বক ষোলআনা রূপে ইহার মালিক স্বত্ববান ও দখলকার নিয়ত থাকিবেন।
৪৮
00
নিদ, দুর্নীতিকে বিদায় দিন"