জরিপে চূড়ান্ত-৭০৯নং খতিয়ান সৃজনক্রমে রীতিমত খাজনাদি আদায়ে মালিক ও দখলকার থাকিয়া নিম্ন তফসিল বর্ণিত ভূমি হইতে কতেক ভূমি বিগত ১৬/০৫/২০১০ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিস্ট্রিরী অফিসে রেজিস্ট্রিকৃত-৬১৩০নং হেবার ঘোষণাপত্র দলিলমূলে তাহার পুত্র রফিকুল ইসলাম ভূঁইয়া, মোঃ জহির হোসেন ভুইয়া, মোঃ শাহজাহান ভূঁইয়া-কে পুত্র হিসাবে দখলার্পনে হেবার ঘোষণা করিলে রফিকুল ইসলাম ভূঁইয়া, মোঃ জহির হোসেন ভূইয়া, মোঃ শাহজাহান ভূঁইয়া তাহারা তাহাদের পিতা উক্ত সহিদুল ইসলাম ভূঁইয়া এর নিকট হইতে হেবাপ্রাপ্ত হইয়া হেবাসূত্রে রায়তি স্বত্বে মালিক ও দখলকার থাকিয়া তাহাদের নিজ নামে যৌথভাবে বিগত ২০১০-২০১১ইং সনের ৬৮৩নং নামজারী/জনাখারিজ মোকদ্দমার আদেশ মোতাবেক ৯৮৩নং খারিজ খতিয়ান সৃজনক্রমে উক্ত রফিকুল ইসলাম ভূঁইয়া, মোঃ জহির হোসেন ভূইয়া তাহারা তাহাদের ঐ ভ্রাতা মোঃ শাহজাহান ভূঁইয়া এর সহিত পারিবারিক আপোষ ভাগ বন্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহাদের নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক দখলকার হয় ও থাকে।
ও উক্ত আবদুল মজিদ ভূঁইয়া তিনি তাহার ঐ শরীকানগণের সহিত পারিবারিক আপোষ ভাগ বন্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকার থাকিয়া তাহার নিজ নামে হাল বাংলাদেশ জরিপে চূড়ান্ত-৭১০নং খতিয়ান সৃজনক্রমে রীতিমত খাজনাদি আদায়ে মালিক ও দখলকার থাকাবস্থায় বিগত ১৬/০৫/২০১০ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিষ্ট্রিরী অফিসে রেজিস্ট্রিকৃত-৬১৩১নং হেবার ঘোষণাপত্র দলিলমূলে তাহার পুত্র মোঃ জাকির হোসেন, মোঃ এবাদ হোসেন, মোঃ এমদাদুল হক, মোঃ এনামূল হক-কে পুত্র হিসাবে দখলার্পনে হেবার ঘোষণা করিলে মোঃ জাকির হোসেন, মোঃ এবাদ হোসেন, মোঃ এমদাদুল হক, মোঃ এনামূল হক তাহারা তাহাদের পিতা উক্ত আবদুল মজিদ ভূঁইয়া এর নিকট হইতে হেবাপ্রাপ্ত হইয়া হেবাসূত্রে রায়তি স্বত্ত্বে মালিক ও দখলকার থাকিয়া তাহাদের নিজ নামে যৌথভাবে বিগত ২০১০-২০১১ইং সনের ৬৮২নং নামজারী/জমাখারিজ মোকদ্দমার আদেশ মোতাবেক ১৮২নং খারিজ খতিয়ান সৃজনক্রমে মালিক দখলকার হয় ও থাকে।
অতপর উক্ত সহিদুর রহমান ভূঁইয়া, রফিকুল ইসলাম ভূঁইয়া, মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, মোঃ জাকির হোসেন, মোঃ এবাদ হোসেন, মোঃ এমদাদুল হক ও মোঃ এনামুল হক এবং মোঃ মোস্তফা কামাল আজাদ ও মোঃ মিজানুর রহমান তাহারা তাহাদের নিজ নিজ প্রাপ্ত অংশের ভূমিতে রীতিমত খাজনাদি আদায়ে মালিক ও দখলকার থাকাবস্থায় তাহাদের নগদ টাকার বিশেষ প্রয়োজনে বিগত ১৬/০৩/২০১১ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব