Welcome to Lantro UI! Test link Buy now!
Posts

 ১৩। দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার ক্রেতাগণের নিকট অবিভক্ত ও অচিহ্নিত জমিসহ সাফ কবলা দলিল সম্পাদন ও নিবন্ধন করিয়া দিবেন। উক্ত সাফ কবলা দলিলের যাবতীয় খরচ যেমন- ষ্ট্যাম্প, রেজিস্ট্রেশন ফি, আইনগত ফিস, গেইন ট্যান্স, ভ্যাট (ভেল্যু এডেড ট্যাক্স) এবং অন্যান্য ট্যাক্স ও খরচাদি উক্ত ক্রেতা/দলিল গ্রহিতা পরিশোধ করিয়া কিংবা তৎনিযুক্তীয় আম-মোক্তার এর সহি সম্পাদনে ও স্বাক্ষরে রেজিস্ট্রিকৃত হইবে। উক্ত খরচের সহিত প্রথম পক্ষ/ভূমির মালিকগণের কোন প্রকার সংশ্লিষ্টতা থাকিবে না।


১৪। সিটি কর্পোরেশন ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর হইতে প্রযোজনীয় অনুমতি গ্রহণের সার্বিক দায়িত্ব দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার কোম্পানী বহন করিবেন। এই প্রেক্ষিতে সকল ফি, চার্জ, নিবন্ধন ব্যয়, স্ট্যাম্প ফি, প্রভৃতি খরচ/ব্যয় দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার কোম্পানী একক ভাবে বহন করিবেন। ভূমির মালিকগন সকল প্রকার সহযোগীতা প্রদান করিবেন।


১৫। সিটি কর্পোরেশন হইতে স্থাপত্য নকশা কিংবা ভবন নির্মাণের অনুমোদন পাওয়ার পর হইতে ০৪ (চার) বছর এবং অতিরিক্ত ৬ (ছয়) মাসসহ (প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্মান কাজ বিঘ্নিত হইলে উক্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে) মোট ৫৪ (চুয়ান্ন) মাসের মধ্যে দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার ইমারতের নির্মান কাজ সমাপ্ত করিবেন। নির্মান কাজ শুরুর সময় ও তারিখ প্রথম পক্ষগনকে দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার অবহিত করিতে বাধ্য থাকিবেন। প্রায়বিত ভবনের নকশা অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যে ওয়ার্কিং ডিজাইন প্রস্তুত ও প্রস্তাবিত ভবনের পাইলিং এর কাজ আরম্ভ করিতে হইবে। অনুমোদিত "নকশা" অনুযায়ী প্রস্তাবিত ভবনের নির্মান কাজ সম্পন্ন না করিলে বা চুক্তি মোতাবেক নির্মাণ সামগ্রী ব্যবহার না করিলে প্রথম পক্ষ/ভূমির মালিকগণ আপত্তি উত্থাপিত করিলে উভয় পক্ষগন সমঝোতার মাধ্যমে চুক্তি মোতাবেক নির্মান কাজ সম্পন্ন করতে দ্বিতীয় পক্ষগন বাধ্য থাকিবেন। নির্মান সামগ্রীর অস্বাভাবিক মূল্যস্ফীতি জনিত কারণে আলোচনার মাধ্যমে সময় বৃদ্ধি করা যাইতে পারে।


১৭। দ্বিতীয় পক্ষগন প্রথম পক্ষগনকে ফ্ল্যাট হস্তান্তরের দিন ধার্য্য করার এক মাস পূর্বে চিঠির মাধ্যমে অবহিত করিবেন।


১৮। দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার কর্তৃক প্রকল্প ভবন নির্মাণের জন্য নিজ ইচ্ছামত আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, লেবার, ওয়ার্কম্যান, কন্ট্রাক্টর, সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করিতে পারিবেন এবং তাহাদের সহিত চুক্তিবদ্ধ হইতে পারিবেন এবং উক্ত নিয়োগের ও দায়-দেনার জন্য একমাত্র দ্বিতীয় পক্ষগণ/ডেভেলপার দায়ী থাকিবেন। নির্মান কাজের সময় দ্বিতীয় পক্ষগণ পার্শ্ববর্তী ভবনের বা পার্শ্ববর্তী রাস্তার কোন প্রকার ক্ষতিসাধন করিতে পারিবেন না। করিলে তাহার সকল প্রকার দায় দায়িত্ব দ্বিতীয় পক্ষগনের উপর বর্তাইবে। নির্মাণ কাজের সময় কোন দুর্ঘটনা বশত কোন প্রকার জান-মালের ক্ষতি

Post a Comment

Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Cookies Policy

We employ the use of cookies. By accessing Lantro UI, you agreed to use cookies in agreement with the Lantro UI's Privacy Policy.

Most interactive websites use cookies to let us retrieve the user’s details for each visit. Cookies are used by our website to enable the functionality of certain areas to make it easier for people visiting our website. Some of our affiliate/advertising partners may also use cookies.