উভয় পক্ষগন যে সকল শর্তাবলী মানিয়া অত্র চুক্তিনামায় সম্মত হন তাহা নিম্নে বর্ণিত হইলঃ
০১। অত্র চুক্তিপত্র দলিল মোতাবেক নির্মিতব্য প্রস্তাবিত ভবনটি সিটি কর্পোরেশনের অনুমোদন সাপেক্ষে মোট
০৯ (নয়) তলা বিশিষ্ট হইবে। যেহেতু সিটি কর্পোরেশনের ইমরাত নির্মাণ বিধিমালা আছে এবং উক্ত
বিধিমালা অনুসরন করতঃ প্ল্যান তৈরী করা হইবে সেহেতু ভবনের ফ্ল্যাটের পরিমান ও আয়তন পরিবর্তন
হইতে পারে এবং এ সংক্রান্ত জটিলতা নিরসনে নির্মিতব্য প্রস্তাবিত ভবনের ভাগাভাগি বা শেয়ার উভয়
পক্ষ মানিয়া লইবেন।
০২। অত্র চুক্তিপত্র দলিল সম্পাদিত হওয়ার পর প্রস্তাবিত প্রকল্পের প্রথম পক্ষ/ভূমির মালিকগণ তাহাদের জমি নিয়ন্টক অবস্থায় দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার-কে বুঝাইয়া দিবেন, চুক্তিনামা দলিল সম্পাদনের পর দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার কোম্পানী উক্ত ভূমিতে ওয়ার্কিং "নকশা" অনুমোদন স্বাপেক্ষে সর্বোচ্চ (এক) মাসের মধ্যে পাইলিং এর কাজ শুরু করিয়া নিম্নোক্ত সময়ের মধ্যে ভবন নির্মাণ কাজ শেষ করিবেন এবং ভবন নির্মাণ সহ আনুসাঙ্গিক সময় খরচ দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার এককভাবে বহন করিবেন।
০৩। অত্র চুক্তিপত্র দলিলের দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার অত্র চুক্তিপত্র সংক্রান্ত কোন শর্ত সংযোজন করার প্রয়োজন হইলে প্রথম পক্ষের সহিত দ্বিতীয় পক্ষগন আলাদা একটি চুক্তিপত্র সম্পাদন করিবেন যাহা উভয় পক্ষগণ মানিয়া চলিতে বাধ্য থাকিবেন।
০৪। উভয় পক্ষগনের আলোচনার মাধ্যমে প্রস্তাবিত প্রকল্পের ভবনটি "আইকন টাওয়ার" নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
০৫। প্রথম পক্ষ/ভূমির মালিকগন 'ক' তফসিল বর্ণিত ভূমির নামজারী, ভূমি উন্নয়ন কর, হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল পরিশোধ পূর্বক বিল পরিশোধের যাবতীয় কাগজ-পত্রাদি দ্বিতীয় পক্ষগন/ডেভেলপার-কে বুঝাইয়া দিবেন।
০৬। প্রথম পক্ষ/ভূমির মালিকগণ কর্তৃক দ্বিতীয় পক্ষগনের বরাবরে নিম্ন তফসিল বর্ণিত ভূমির একটি ব্যাপক ক্ষমতাযুক্ত অপ্রত্যাহারযোগ্য আম-মোক্তারনামা দলিল অত্র চুক্তিনামা দলিল সম্পাদনের সাথে সাথেই সম্পাদন করিয়া দিবেন। দ্বিতীয় পক্ষগন উক্ত আম-মোক্তার বলে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হইতে স্থাপনা নির্মাণের প্রযোজনীয় অনুমতি গ্রহন সাপেক্ষে প্রকল্প ভবন এর নির্মাণ কাজ আরম্ভ করার পূর্বে প্রথম পক্ষগন নিজ নিজ দায়িত্বে চুক্তিকৃত ভূমি সম্পূর্ণ খালি করিয়া দখল বুঝাইয়া দিতে বাধ্য থাকিবেন।
০৭। উভয় পক্ষগণ তাহার/তাহাদের প্রাপ্য নির্মিতব্য/নির্মিত ইমারতে গাড়ি পার্কিং স্পেস, ফ্ল্যাট সমূহ তফছিল বর্ণিত ভূমিতে আনুপাতিক হারে প্রাপ্ত হইয়া ভোগ-দখল, বিক্রয়-বিনিময়, হস্তান্তর দলিল প্রদান, রেজিস্ট্রি প্রদান ইত্যাদি তাহাদের নিজ নিজ দায়িত্বে করিবেন।
লাতিকে বিরায় দিন"