পরম করুনাময় মহান আল্লাহ তা'য়ালার নাম স্মরণ করিয়া দেবার ঘোষণাপত্র পলিলের আইনানুগ বয়ান লিখা আরম্ভ করিলাম। জিলা-কুমিল্লা উপজেলা- কুমিল্লা সদর দক্ষিণ, পং- মেহেরকুল এলাকাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন এর অন্তর্গত সাবেক ২৯৫নং ও হাল বি.এস ১৫২নং জে.এল ভূক্ত মৌজা উত্তর রসুলপুর প্রকাশ্যে উত্তর ঢুলিপাড়া মধ্যে অপরাপর ভূমিসহ নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে সাকিন উত্তর রসুলপুর প্রকাশ্যে চুলিপাড়া নিবাসী মৃত জব্বর আলীর পুত্র আবদুর রাজ্জাক বিগত ০৬/০৩/১৯৯১ইং তারিখে সম্পাদিত ও কুমিল্লা কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ১নং বধির ২৭নং বালামের ৭৯-৮২ পৃষ্ঠায় লিপিকৃত ১০৮৭নং সাফ কবলা দলিলমূলে সাকিন দক্ষিণ রসুলপুর প্রকাশ্যে চুলিপাড়া নিবাসী মৃত মর্তুজ আলীর পুত্র ও কন্যাগণ যথাক্রমে আবুল কাশেম, আবুল খায়ের ও খোদেজা বেগম ও আয়শা বেগম এর নিকট হইতে খরিদসূত্রে মালিক দখলকার থাকাবস্থায় সাকিন ঢুলিপাড়া নিবাসী তোফাজ্জল হোসেন চৌধুরী তাহার জীবদ্দশায় নিম্ন তপছিলোক্ত ভূমি অগ্রক্রয়ের জন্য অত্রস্থ মাননীয় মোকাম কুমিল্লা সিনিয়র সহকারী জজ আদালত-এ বিবিধ (প্রিয়েমশান) মামলা নং-৪৬/৯১ দায়ের করেন, উক্ত মোকদ্দমা চলমান অবস্থায় তোফাজ্জল হোসেন চৌধুরী বিগত ০৭/০৮/২০০২ইং তারিখে পরলোকগমন করিলে তাহার স্থলবর্তী ওয়ারিশস্বরূপে তাহার স্ত্রী স্বামীর ওয়ারিশসূত্রে ও পুত্র ও কন্যাগণ পিতার ওয়ারিশসূত্রে ও অন্যান্যদের সহিত উক্ত মোকাদ্দমায় বাদীর পক্ষ অর্ন্তভূক্ত হয়, পরবর্তীতে বর্ণিত প্রিয়েমশান মামলাটি মাননীয় আদালত কর্তৃক বিগত ৩০/০১/২০০৩ইং তারিখে তপছিলোক্ত সম্পত্তি বাবদ উক্ত দলিলের অপর দুই শরীক শাহানা হোসেন চৌধুরী ও ফারহানা হোসেন চৌধুরী এর অনুকুলে ডিক্রি প্রাপ্ত হইলে মোকদ্দমার বিবাদী পক্ষ উক্ত ডিক্রি ও আদেশের বিরুদ্দে মাননীয় কুমিল্লা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে বিবিধ আপিল মামলা নং ১৪/২০০৩ ইং মোকদ্দমা দায়ের করেন। উক্ত মোকাদ্দমাটি পক্ষগণের মধ্যে শুনানী অন্তে বিগত ১৯/০৮/২০০৪ইং তারিখে বিজ্ঞ জেলা জজ বাহাদুরের রায়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ এর বিগত ৩০/০১/২০০৩ইং তারিখে প্রদত্ত প্রিয়েমশান আদেশটি বহাল রাখেন এবং প্রতিপক্ষ উক্ত ডিক্রি ও আদেশ এর বিরুদ্ধে পুনরায় সুপ্রিমকোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট ডিভিশান সিভিল
Posts