সাফ বিক্রয় করিলে আয়েত আলী তিনি উক্ত মোজফফর আলী এর নিকট হইতে খরিদ করিয়া খরিদসূত্রে খরিদা রায়তি স্বত্বে মালিক ও দখলকার থাকাবস্থায় তাহার নগদ টাকার বিশেষ প্রয়োজনে বিগত ২৬/০৯/১৯৮৭ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত-০১নং বহির ৮৯নং বালামের ১২৬ পৃষ্ঠা হইতে ১৩০ পৃষ্ঠায় লিপিকৃত-৫০৪৩নং সাফ কবলা দলিলমূলে আমি অত্র ০১নং দলিল দাত্রী'র স্বামী ও আমরা অত্র ০২নং হইতে ০৫নং দলিল দাত্রীগণ ও দাতার পিতা আবদুল বারেক এর নিকট দখলার্পনে সাফ বিক্রয় করিলে আবদুল বারেক তিনি উক্ত আয়েত আলী এর নিকট হইতে খরিদ করিয়া খরিদসূত্রে খরিদা রায়তি স্বত্ত্বে মালিক ও দখলকার থাকিয়া তাহার নিজ নামে হাল বাংলাদেশ জরিপে চূড়ান্ত-৪০নং খতিয়ানে মোট সাতটি দাগ সৃজনক্রমে মোয়াজে নিরান্নব্বই শতক ভূমিতে মালিক ও দখলকার থাকিয়া তাহার এক স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যা-কে স্থলবর্তী ওয়ারিশ বিদ্যমানে পরলোকগমন করিলে আমি অত্র ০১নং দলিল দাত্রী আমার স্বামী উক্ত আবদুল বারেক এর ত্যজ্জবিত্বে স্ত্রী হিসেবে স্বামীর ওয়ারিশসূত্রে ও আমরা অত্র ০২নং হইতে ০৫নং দলিল দাত্রীগণ ও দাতা আমরা আমাদের পিতা উক্ত আবদুল বারেক এর ত্যজ্জবিত্বে কন্যাগণ ও পুত্র স্বরূপে পিতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্ত্বে আমাদের অপরাপর শরিকানগণসহ এজমালিতে মালিক ও দখলকার থাকিয়া আমাদের অপরাপর শরিকানগণের সহিত নিম্ন তফসিল বর্ণিত ভূমিসহ ঐ খতিয়ানের অন্যান্য দাগের ভূমির সাথে পারিবারিক আপোষ ভাগ বন্টন ও চিহ্নিত দখল মোতাবেক আমাদের নিজাংশের প্রাপ্ত নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে মালিক ও দখলকার থাকিয়া আমরা অত্র দলিল দাত্রীগণ ও দাতার নিজ নামে যৌথভাবে বিগত ২০২৫-২০২৬ইং সনের-৬০নং নামজারি/জমাখারিজ মোকদ্দমার আদেশ মোতাবেক-২৫-১২০৪নং খারিজ খতিয়ান সৃজনক্রমে রীতিমত খাজনাদি আদায়ে অন্যের স্বত্ব অস্বীকারে আমাদের নিজ নিজ স্বত্ব প্রচারে অন্যের স্বত্ব অস্বীকারে সর্বসাধারনের অবগতিতে প্রকাশ্যমতে আমরা অত্র দলিল দাত্রীগণ ও দাতা নিম্ন তফসিল বর্নিত ভূমিতে মালিক দখলকার বিদ্যমান হই ও আছি।
Posts