পরম করুনাময় মহান আল্লাহ তা'য়ালার নাম স্বরণ করিয়া হেবার ঘোষণাপত্র দলিলের আইনানুগ বয়ান লিখা আরম্ভ করিলাম- জিলা-কুমিল্লা, উপজেলা- কুমিল্লা সদর দক্ষিণ, পং-মেহারকুল এলাকাধীন সাবেক ৩০১নং ও হাল বি.এস ২৫৭নং জে.এল ভূক্ত মৌজা দক্ষিণ রামপুর স্থিত নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে আমি অত্র দলিল দাতার পিতা অছিমদ্দিন মজুমদার নির্ভুঢ় রায়তীস্বত্বে দ্বাদশ বৎসরের বহু উর্ধ্বকাল ব্যাপী মালিক দখলকার হইয়া ও থাকিয়া পরলোকগমন করিলে তত্ত্বীয় ত্যজ্যবিত্তে আমি অত্র দলিল দাতা পিতার ওয়ারিশসূত্রে মালিক দখলকার হইয়া ও থাকিয়া কতেক ভূমি আমার নামসহ যৌথভাবে সি.এস চূড়ান্ত ৪৭ নং খতিয়ান সৃজন করাইয়া আমার অপরাপর শরীকানের সহিত পারিবারিক আপোষ ভাগ বন্টনে চিহ্নিত দখলমতে আমার নিজাংশের প্রাপ্তীয় ভূমিতে মালিক দখলকার হই ও আছি।
Posts