উক্তরূপে ঐ আলী আকবর ওরফে চারু মিয়া তাঁহার উল্লেখিত স্বত্ব দখলীয় নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে মালিক দখলকার থাকিয়া ঐ সাবেক (বাইশ বাট্টা আট) দাগের আরো কতেক ভূমি তৎপূর্বে বিগত ০৪ মার্চ, ১৯৮১ খ্রিষ্টাব্দ তারিখে ঐ অফিসে রেজিস্ট্রিকৃত ১৪৮৩নং পরস্পর এওয়াজনামা দলিলমূলে মোসাম্মৎ জয়নব বিবি, স্বামী মৃত আলী আহাম্মদ, সাকিন দিশাবন্দ এর নিকট হইতে এওয়াজপ্রান্তে একক মালিক দখলকার থাকাবস্থায় বাংলাদেশ জরিপ আগত হইলে তৎপ্রমাণে চূড়ান্ত ৮৪নং খতিয়ানে তাঁহার নাম শুদ্ধরূপে রেকর্ডভূক্ত করত: রীতিমত ভোগ দখলকার থাকিয়া ঐ সাবেক (বাইশ বাট্টা আট) ও বি.এস হাল ৫৭ (সাতান্ন) দাগ আন্দরে ২০ (বিশ) শতক তুমি বিগত ১৩ নভেম্বর, ২০০৩ খ্রিষ্টাব্দ তারিখে ঐ অফিসে রেজিস্ট্রিকৃত ৬২১৭নং সাফকবলা দলিলমূলে আমি দলিল দাতা ও আমার অপর ভ্রাতা মো: ছাদেকুর রহমান এবং আমাদের অপর এক শরীক মো: আবদুল খালেক এর নিকট দখলার্পণে সাফ বিক্রয় করত। তথা হইতে তিনি (আলী আকবর ওরফে চারু মিয়া) এককালীন চিরতরে নি:স্বত্ববান ও দখল বর্জিত হন।
তদাবস্থায় ঐ সাবেক (বাইশ বাট্টা আট) ও বি.এস হাল ৫৭ (সাতান্ন) দাগের ২০ (বিশ) শতক ভূমিতে উক্ত ৬২১৭নং সাফকবলা দলিলমূলে আমি দলিল দাতা ও আমার ঐ ভ্রাতা মো: ছাদেকুর রহমান এবং আমাদের ঐ শরীক মো: আবদুল খালেক তুল্যাংশে এজমালিতে মালিক দখলকার থাকিয়া পারিবারিক আপোষ মিমাংশামতে ও চিহ্নিতভাবে আমি দলিল দাতার নিজাংশের ছাহামে প্রাপ্ত ঐ সাবেক (বাইশ বাট্টা আট) ও বি.এস হাল ৫৭(সাতান্ন) দাগের ২০ (বিশ) শতক ভূমি আন্দরে কতেক নিম্ন তফসিল বর্ণিত ২.৩৪ (দুই দশমিক তিন চার) শতক ভূমি বাবদে মালিক সেরেস্তায় ২০২১-২২ খ্রিস্টাব্দের ৫,০৫৪ (IX-I) নং নামজারি/জমাখারিজ মোকদ্দমামতে আমি দলিল দাতার নামে (৭৮৬নং জোতভূক্ত) খারিজী ৭৮৬নং খতিয়ান সৃজনক্রমে তদানুকূলে হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর ইত্যাদি পরিশোধ করত: অন্যের বিরুদ্ধ দখল জনিত স্বত্বে অন্যের স্বত্ব স্বীকারে নিজ স্বত্ব প্রচারে সর্বসাধারনের অবগতিতে নিষ্কন্টক ও নিরবিচ্ছন্নভাবে সম্পূর্নরূপে একক মালিক দখলকার বিদ্যমান হই ও আছি।
যেহেতু আমি দলিল দাতা'র অত্যাবশ্যকীয় কাজের ব্যয় সমাধা করার জন্য নগদ টাকার প্রয়োজন হওয়ায়