জোত জমা বিভাজন করত। সাবেক খারিজা ৯৪০নং খতিয়ান সৃজন পূর্বক তাহাতে ভোগ দখলে নিয়ত থাকেন। অতঃপর উক্ত মোঃ আবুল কাশেম টাকার আবশ্যকে, বিগত ১৪১৬ বঙ্গাব্দের ১লা মাঘ ঐক্যে ১৪/০১/২০১৭খ্রিঃ তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিস্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ৫২৮নং সাফকবালা দলিলমূলে অপরাপর ভূমিসহ নিম্ন তপছিলোক্ত ভূমি আমি দলিল দাতার নিকট বিক্রয় করিলে, আমি দলিল দাতা খরিদসূত্রে তথায় একক মালিক দখলকার বিদ্যমানে, মালিকান সরকারের সেরেস্তায় নামজারী ও জমা খারিজ মোকদ্দমা নং ৩৬৯৬/২০০৯-১০খ্রিঃ মাধ্যমে তৎবাবদ আমার নিজ নামে জোত জমা বিভাজন করতঃ সাবেক খারিজা ৯৫৯নং খতিয়ান সৃজন পূর্বক তাহাতে সর্বজন অবগতিতে ভোগ দখলে নিয়ত থাকাকালীন, আপনি আত্র দলিল গ্রহিতা আমার সহোদর ভ্রাতা বিধায়, আপনি যাহাতে ভবিষ্যতে পরিবার পরিজন লইয়া সুখে-শান্তিতে কালাতিপাত করিতে পারেন তৎউদ্দেশ্যে নিম্ন তপছিল বর্ণিত ভূমি এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত স্বাক্ষীগনের মোকাবিলায় আপনার সম্মতিক্রমে ইতিপূর্বে হেবার ঘোষণা করিয়া তাহার দখলাদি আপনাকে বুঝাইয়া দিয়াছি এবং আপনি দলিল গ্রহিতাও আমার হেবার ঘোষণা স্বাচ্ছন্দে গ্রহন করিয়া তপছিলোক্ত ভূমি ভোগ দখল করিয়া আসিতেছেন এবং তৎমূলে অপরাপর ভূমিসহ তপছিলোক্ত ভূমি বাবদ। অন্যান্যদের সহিত জমা খারিজ মোকদ্দমা নং ৩৯২৪/২০১৭-১৮খ্রিঃ এর আদেশমূলে হাল খারিজা ১১২৭নং খতিয়ান প্রস্তুত হইয়াছে। অত্রাবস্থায় অত্র হেবার ঘোষণাকৃত ভূমির কোন লিখিত দলিল না থাকার কারনে ভবিষ্যতে নিম্ন তপছিল বর্ণিত ভূমির মালিকানা ও ভোগ দখল লইয়া আমার ভুলবর্তী কিংবা পরবর্তী ওয়ারিশগনের সাথে যে কোন প্রকার জটিলতা বা মনোমালিনা সৃষ্টি হইতে পারে আশংকা করিয়া, আমি দলিল দাতা বর্তমান হেবার ঘোষণা আইন অনুযায়ী অত্র দলিল রেডিস্ত্রীর মাধ্যমে তাহা আপনার বরাবরে হেবার ঘোষণা করিয়া দিলাম। আপনি দলিল গ্রহিতা আমার প্রদত্ত হেবার ঘোষণাকৃত ভূমিতে আমার যাবতীয় স্বত্বে স্বত্তবান ও মালিক দখলকার বিদ্যমানে, মালিকান
Posts