দখলকার থাকিয়া তদানিন্তন রিভিশনাল জরিপ আমলে তাহার নিজ গং নামে যৌথভাবে আর.এস ১৩৫নং খতিয়ান সৃজনক্রমে মালিক দখলকার হন ও থাকেন। তৎপর উক্ত ইউছুর আলী (ইউসুফ আলী) তিনি তাহার অপরাপর শরীকানগণের সহিত পারিবারিক আপোষ ভাগবণ্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকার থাকাবস্থায় পরলোকগমন করিলে তাহার ঔরষজাত পুত্র ফজলুর রহমান তিনি তাহার পিতা উক্ত ইউছুয়ুব আলী (ইউসুফ আলী) এর ত্যাজ্জবিত্তে পুত্র হিসাবে পিতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্বে এজমালিতে মালিক দখলকার হন ও থাকেন। উক্তাবস্থায় উক্ত ফজলুর রহমান তিনি তাহার অপরাপর শরীকানগণের সহিত পারিবারিক আপোষ ভাগবণ্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক দখলকার থাকাবস্থায় পরলোকগমন করিলে তত্ত্বীয়বিত্বে নিজাম উদ্দিন আহমেদ, মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন, মোখলেছুর রহমান তাহারা তাহাদের পিতা উক্ত ফজলুর রহমান এর ত্যজ্জবিতে পুত্রগণ হিসাবে পিতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্ত্বে অপরাপর শরিকানগণসহ এজমালিতে মালিক ও দখলকার থাকিয়া হাল বাংলাদেশ সার্ভে জরিপামলে তাহার নিজ নামে বি,এস চূড়ান্ত ১৭০নং খতিয়ান সৃজনক্রমে এজমালিতে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় অপরাপর ভূমিসহ অপরাপর। শরিকানগণের সহিত আপোষ মিমাংসাক্রমে তাহাদের নিজাংশের ভূমিতে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় তাহাদের নিজ নামে বিগত ২০২২-২৩ইং সনের ৮৩০৭ (IX-I) নং জমা খারিজ মোকদ্দমার আদেশ মতে ১৩৮৪নং খারিজা খতিয়ান সৃজনক্রমে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় আমি অত্র দলিল দাতার নিকট বিগত ২৪/০৯/২০২৩ইং তারিখে কুমিল্লা সদর সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১২৪৩৯নং সাফ কবলা দলিল মূলে সাফ বিক্রয় করিয়া ভূমির দখলাদি বুঝাইয়া দেওয়ায় তাহাতে আমি অত্র দলিল দাতা উক্ত সাফ কবলা দলিল মূলে খরিদ করিয়া খরিদা রায়তি স্বত্বে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় আমার নিজ নামে বিগত ২০২৩-২৪ইং সনের ৩০৩৪ (IX-I) নং জমা খারিজ মোকদ্দমার আদেশ মতে ১৪৩৭নং খারিজা খতিয়ান সৃজনক্রমে নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে মালিক ও দখলকার বিদ্যমান আছি-ও বটি।
Posts