উল্লেখযোগ্য মন্তব্য (যদি থাকে) সম্পর্কিত বিবরণ:
জিলা-কুমিল্লা, উপজেলা- কুমিল্লা সদর দক্ষিণ, পং- মেহারকুল এলাকাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন এর অন্তর্গত সাবেক ২৮৭নং ও হাল বি.এস ১০১নং মৌজা শাকতলা স্থিত অপরাপর ভূমিসহ নিম্ন তপসিল বর্ণিত ভূমিতে আমি অত্র দলিল দাত্রীর পিতা দুলা মিয়া বিগত ০৪/০১/১৯৬০ ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১৬ নং সাফ কবলা দলিল মূলে খরিদ সূত্রে ও বিগত ২৭/০২/১৯৬১ ইং তারিখে উক্ত অফিসে রেজিস্ট্রিকৃত ১৮০৪ নং সাফ কবলা দলিল মূলে খরিদ সূত্রে ও কতেক ভূমি বিগত ৩১/০৮/১৯৬৮ ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৪৭৫৩ নং সাফ কবলা দলিল মূলে তাহার মাতা জয়নবের নেছা ও পিতা তরব আলী হইতে খরিদ করিয়া খরিদা রায়তীস্বত্বে মালিক দখলকার হইয়া ও থাকিয়া হাল বাংলাদেশ জরিপে তাহার নামে বি.এস বুজারত ৫৩ নং তৎপর ডি.পি ৩১৫ নং খতিয়ান সৃজনক্রমে রীতিমত ভোগ দখলে বহাল ও বলবৎ থাকাবস্থায় বিগত ২৪/০৮/১৯৯৬ ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে প্রেজিস্ট্রিকৃত ৩৫৫৫ নং দানপত্র দলিল মূলে আমি অত্র দলিল দাত্রী'কে কন্যা স্বরূপে দখলার্পনে দান করিয়া দিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখল বর্জিত হয়।
তৎপর আমি অত্র দলিল দাত্রী ঐ উল্লেখিত ৩৫৫৫ নং দানপত্র দলিল মূলে আমার পিতা উক্ত দুলা মিয়ার নিকট হইতে দান প্রাপ্তে মালিক দখলকারিনী হইয়া ও থাকিয়া মালিক সেরেস্তায় ২০১১-২০১২ ইং সনের ১০২৬ নং নামজারী/জমাখারিজ মোকদ্দমামতে আমার নিজ নামে খারিজী ১১৪১ নং খতিয়ান সৃজন করাইয়া নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে সর্ব সাধারণের অবগতিতে আমি অত্র দলিল দাত্রী একক মালিক দখলকারিনী বিদ্যমান হই ও আছি।
এইক্ষণ আমি অত্র দলিল দাত্রীর নানাহ কার্য বশতঃ নগদ টাকার একান্ত প্রয়োজনে অন্য কোন উপায় না থাকায় আমার মালিকীয় স্বত্ব-দখলীয় নিম্ন তপছিল বর্ণিত ভূমি বিক্রয় করার প্রস্তাব করিলে আপনারা অত্র দলিল গ্রহিতাগন আমার প্রস্তাবে সম্মত হইয়া নিম্ন তপছিল বর্ণিত ভূমি খরিদ করিতে ইচ্ছুক হওয়ায় উক্ত ভূমির বর্তমান বাজারদর উচিৎ মূল্য মং- ১২,০০,০০০/- টাকা সাব্যস্থক্রমে উক্ত মূল্য মুদ্রা সম্যক টাকা অদ্য নিম্ন স্বাক্ষরকারী স্বাক্ষীগণের মোকাবিলায় আপনাদের নিকট হইতে রোক নগদ বুঝিয়া পাইয়া অত্র সাফ কবলা দলিল দ্বারা নিন্দায় সাফ বিক্রয় করিয়া অদ্যই বিক্রিত ভূমির দখল আপনাদের'কে বুঝাইয়া দিয়া আমি অত্র দলিল দাত্রী নিম্ন তপছিল বর্ণিত ভূমি হইতে চিরতরে সম্পূর্ণরূপে স্বত্ব ত্যাগ করিলাম নিঃস্বত্ববান ও দখল বর্জিত হইলাম।
অদ্য হইতে নিম্ন তপছিল বর্ণিত বিক্রিত ভূমিতে আপনার দলিল গ্রহিতাগন আমার যাবতীয় স্বত্বে স্বত্ববান ও মালিক দখলকার হইয়া ও থাকিয়া মালিক সেরেস্তায় আমার নামের পরিবর্তে আপনাদের নিজ নিজ নামে নাম জারী করতঃ খতিয়ান সৃজনক্রমে নিয়মিত ভূমি উন্নয়ন কর ইত্যাদি পরিশোধ করিয়া দান, বিক্রয়, হেবা, হেবার ঘোষণাপত্র, বন্ধক, এওয়াজ বিনিময়সহ যাবতীয় হস্তান্তর ও রূপান্তরের ক্ষমতা পরিচালনে আপনারা ও আপনাদের পুত্র-পৌত্রাদি ওয়ারিশানুক্রমে যথেচ্ছামতে পরমসুখে ভোগ, দখল, ব্যবহার, বিনিয়োগ করিতে রহেন ও থাকেন। ইহাতে আমি কি আমার স্থলবর্তী কিংবা পরবর্তী অলি-ওয়ারিশানের কোন প্রকার স্বত্ব স্বামিত্ব বা দখলাধিকারের কোনরূপ দাবী দাওয়া নাই ও রহিলনা। ভবিষ্যতে কেহ কোনরূপ দায়-দাবী করিলে তাহা আইনতঃ