জয়পুর স্থিত অপরাপর ভূমিসহ নিম্ন তপছিল বৎসরের বহু উর্দ্ধকাল ব্যাপী মালিক দখলকার হইয়া ও থাকিয়া তদানিন্তন রীতিশনাল জরিপে তাহার নিজ নামসহ যৌথভাবে আর,এস/এস,এ ৩২ নং খতিয়ান সৃজন করাইয়া তাহার অপরাপর শরীকানের সহিত পারিবারিক ঘরোয়া আপোষ ভাগ বন্টনে চিহ্নিত দখলমতে তাহার নিজাংশের প্রান্তীয় ভূমিতে রীতিমত ভোগ দখল করাবস্থায় হাল বাংলাদেশ জরিপে তাহার নিজ নামে বি,এস চুড়ান্ত ২৪৯ নং খতিয়ান সৃজন করাইয়া মালিক দখলকার হইয়া ও থাকিয়া মালিক সেরেস্তায় বিগত ২০১২-১৩ ইং সনের ১৬৫৭ নং নামজারী/জমাখারিজ মোকদ্দমামতে তাহার নিজ নামে খারিজী ৯২৫ নং খতিয়ান সৃজন করাইয়া রীতিমত ভোগ দখল করাবস্থায় বিগত ২১/০১/২০১৩ ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৭৮৬ নং হেবার ঘোষণাপত্র দলিলমূলে আমি অত্র দলিল দাত্রী'কে স্ত্রী স্বরূপে দখলার্পনে হেবা করিয়া দিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখল বর্জিত হন।
তৎপর আমি অত্র দলিল দাত্রী ঐ উল্লেখিত ৭৮৬ নং হেবার ঘোষণাপত্র দলিলমূলে আমার স্বামীর নিকট হইতে হেবাপ্রাপ্তে মালিক দখলকার হইয়া ও থাকিয়া মালিক সেরেস্তায় বিগত ২০১৪-১৫ ইং সনের ১৮৯ নং নামজারী/জমাখারিজ মোকদ্দমামতে আমি অত্র দলিল দাত্রীর নিজ নামে খারিজী ১০৮৯ নং খতিয়ান সৃজন করাইয়া নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে নিয়মিত খাজনাদি আদায়ে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে সর্ব সাধারণের অবগতিতে আমি অত্র দলিল দাত্রী একক মালিক দখলকারিনী বিদ্যমান হই ও আছি।
তুমি অত্র হেবার ঘোষণাপত্র দলিল গ্রহিতা আমি অত্র দলিল দাত্রীর গর্ভজাত অতিস্নেহের