। হস্তান্তরিত জমির ন্যূনপক্ষে ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণঃ (যথাযথ ক্ষেত্রে ওয়ারিশ ও ভায়া দলিল সমূহের বিস্তারিত বিবরণ) এবং হস্তান্তরের উদ্দেশ্য, সম্পত্তির দখল, ইজমেন্ট স্বত্ব এবং হস্তান্তর সম্পর্কিত উল্লেখযোগ্য মন্তব্য (যদি থাকে) সম্পর্কিত বিবরণঃ
পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার নাম স্মরন করিয়া অত্র রায়তি স্বত্বের ভূমি ও তদস্থিত ফ্ল্যাট এর হেবার ঘোষণাপত্র দলিলের আইনানুগ বয়ান লিখিতে আরম্ভ করিলাম। জেলা কুমিল্লা উপজেলা ও সাব রেজিষ্ট্রারী মোকাম কুমিল্লা সদর দক্ষিণ, পং মেহেরকুল এলাকাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন এর অন্তর্গত সাবেক ২৫৪/২নং এবং হালে বি,এস ৪৬নং জে,এল ভূক্ত মৌজা উত্তর বাগমারা মধ্যে অপরাপর ভূমি সহ নিম্নতপছিল বর্ণিত ভূমি নিজ সাকিন নিবাসী আপ্তাবদ্দিন ভূঞার পুত্র নোয়াব মিয়া ভূঞা ওয়ারিশ সুত্রে রায়তি স্বত্বে অপরাপর শরীকগণের সহিত এজমালিতে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় পাকিস্তান রিভিশনাল জরিপামলে তাহার নিজ গং নামে আর,এস ৫নং খতিয়ান সৃজন ক্রমে অপরাপর শরীকগণের সহিত ঘরোয়া পারিবারিক আপোষ চিহ্নিত ভাগ বন্টন ক্রমে নোয়াব মিয়া ভূঞা তাহার নিজাংশের ভূমিতে একক মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় নিজ সাকিন