১৮/১০/২০০৩ইং তারিখে কুমিল্লা ৩য় জয়েন্ট সাব রেজিস্ট্রারী অফিসে রেজিস্ট্রারীকৃত ৫৭৮৫নং ছাপ করলা দলিলমূলে চাঁন্দপুর মৌজায় সাবেক ২৭০, ২৭১, ২৭২ ও ২৭৩ দাগ ও হাল বি. এস. ৮৫৮ দাগে ঘোল আনা অংশে মোঃ ৮৯ শতক ভূমি আন্দরে সর্ব দক্ষিনাংশে নাল মোঃ ১৬ শতক ভূমি বাদ তৎসংলগ্ন উত্তর পূর্বাংশে যাহার উত্তরে- কাজী হারুন উদ্দিন, দক্ষিনে- আলী আশ্রাফ মজুমদার, পূর্বে- আলী নোয়াব মজুমদার, পশ্চিমে-আবদুল হালিমের দেওয়া ৮-০' প্রস্থ্যে দক্ষিন দিক হইতে সোজা উত্তর দিকের সরকারী রাস্তা পর্যন্ত লম্বালম্বী ভাবে প্রস্তাবিত চলাচলের রাস্তার সর্ব প্রকারের অধিকার দিয়া নাল মোঃ ৮ (আট) গন্ডা ঐক্যে ১৬ (যোল) শতক ভূমি বিক্রয় করিলে তাহার নিজ অর্থে স্বার্থে খরিদ করিয়া খরিদা রায়তি স্বত্বে চিহ্নিত দখলমতে একক মালিক ও দখলকার বিদ্যমান হইয়া তাহার নিজ নামে ২০০৩-০৪ইং সনের ১৮০ নং জমা খারিজা মোকদ্দমা মতে ৩৬৬নং খারিজা খতিয়ান সৃজন করাইয়া ভোগ দখল করা অবস্থায় তাহার টাকার আবশ্যকে সাকিন শেখদী, জিলা-চাঁদপুর নিবাসী মৃত সিরাজুল হক মৃধ্যার পুত্র মোঃ সফিকুর রহমান মৃধ্যার নিকট বিগত ১৮/০২/২০০৪ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ১০৮৯নং ছাপ কবলা দলিলে অপরাপর ভূমিসহ নিম্ন তপছিল বর্ণিত ভূমি বিক্রয় করিলে উক্ত সফিকুর রহমান খরিদ সূত্রে মালিক দখলকার হইয়া ২০০৩-০৪ইং সনের ১২৩০নং জমা খারিজা মোকদ্দমা মতে ৩৬৭নং খারিজা খতিয়ান সৃজন করাইয়া ভোগ দখল করা অবস্থায় তাহার নগদ টাকার আবশ্যকে আমি অত্র দলিল দাত্রীর নিকট বিগত ২৬/০৯/২০০৫ইং তারিখে কুমিল্লা ৩য় জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে ৬৪৩৭নং ছাপ কবলা দলিলে বিক্রয় করিলে আমি অত্র দলিল দাত্রী খরিদ সূত্রে নিম্না তপছিল বর্ণিত ভূমিতে একক মালিক ও দখলকারিনী বিদ্যমান আছি ও বটি।
Posts