হস্তান্তরাধীন জমির ন্যূনপক্ষে ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণঃ যথাযথ ক্ষেত্রে ওয়ারিশ ও বায়া দলিল সমুহের বিস্তারিত বিবরণ) হস্তান্তরের উদ্দেশ্য, সম্পাত্তির দখল, ইজমেন্ট স্বত্ত্ব এবং হস্তান্তর সম্পর্কিত যে কোন উল্লেখযোগ্য মন্তব্য (যদি থাকে) সম্পর্কিত বিবরণঃ-
জেলা- কুমিল্লা, থানা- সদর দক্ষিণ পং মেহেরকুল এলাকাধীন বি এস ১১৯নং মৌজা মোহনপুরস্থিত মধ্যে নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে ফেলা গাজী ০৭/০৫/১৯৭৪ইং তারিখে ডিড অব ট্রান্সপার ৬৭২০নং দলিল মূলে মালিক দখলকার থাকাবস্থায় পৈত্রিক ওয়ারিশ সূত্রে আমি অত্র দলিল দাতা আবদুল লতিফ ও আমার অপরাপর ভাতা ভগ্নিসহ মালিক দখলকার থাকিয়া পারিবারিক আপোষ চিহ্নিত মিমাংসা মতে নিজাংশের ভূমিতে ভোগ দখলকার থাকাবস্থায় বাংলাদেশ জরিপে আমলে বি.এস চুড়ান্ত ২০৯নং খতিয়ান মূলে মালিক দখলকার হই ও আছি।