তৎপর আমি দলিল দাতা নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে উক্ত ৩৭৯৩নং হেবার-ঘোষণাপত্র দলিলমূলে হেবাসূত্রে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে একক মালিক দখলকার বিদ্যমান হইয়া রীতিমত ভোগ-দখলকার থাকাবস্থায় মালিক সেরেস্তায় ২০০৯-১০ইং সনের ৫৫১৮নং নামজারি/জমাখারিজ মোকদ্দমানতে আমার নামে খারিজী ৫৮নং খতিয়ান সৃজন করিয়া অদ্যাবধি তাহাতে অর্থাৎ নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে আমি অত্র দলিল দাতা সর্বসাধারণের অবগতিতে নিষ্কণ্টক ও নিরবচ্ছিন্নভাবে একক মালিক দখলকার বিদ্যমান আছি ও বটি।
যেহেতু আপনি দলিল গ্রহীতা আমার জ্যেষ্ঠ ভ্রাতা বটেন।