এর অন্তর্গত, সাবেক ২৯৬নং ও হাল ১৫০ নং জে.এল ভূক্ত মৌজা নেওরা সৈয়দপুর স্থিত অপরাপর ভূমিসহ নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে আমি ১নং দলিল দাত্রীয় শ্বশুর এবং আমরা ২নং ও ৩নং দলিল দাতাগনের দাদা সুরুজ মিয়া পৈত্রিক ওয়ারিশসূত্রে ও নির্ভুঢ় রায়তীস্বত্বে দ্বাদশ বৎসরের বহু উর্দ্ধকাল মালিক দখলকার হইয়া ও থাকিয়া তদানিন্তন রীভিশনাল জরিপে তাহার নিজ নামসহ যৌথভাবে আর,এস/এস,এ ৭৪ নং খতিয়ান সৃজন করাইয়া তাহার অপরাপর শরীকানগনের সহিত পারিবারিক ঘরোয়া আপোষ ভাগ বন্টনে চিহ্নিত দখলমতে তাহার নিজাংশের প্রান্তীয় ভূমিতে রীতিমত ভোগ দখল করাবস্থায় পরলোকগমন করিলে তদ্বীয় ত্যাজ্যবিত্তে তাহার ঔরষজাত পুত্র অর্থাৎ আমি ১নং দলিল দাত্রীর স্বামী এবং আমরা ২নং ও ৩নং দলিল দাতাগনের পিতা মৃত চানা উল্যা ওরফে মোঃ ছানাউল্লাহ পৈত্রিক ওয়ারিশসূত্রে এজমালিতে মালিক দখলকার হইয়া ও থাকিয়া হাল বাংলাদেশ জরিপে তাহার নিজ নামসহ যৌথভাবে বি,এস চূড়ান্ত ১৭৭ নং খতিয়ান সৃজন করাইয়া তাহার অপরাপর শরীকানগনের সহিত পারিবারিক ঘরোয়া আপোষ ভাগ বন্টনে চিহ্নিত দখলমতে তাহার নিজাংশের প্রান্তীয় ভূমিতে রীতিমত ভোগ দখল করাবস্থায় পরলোকগমন করিলে তদ্বীয় ত্যাজ্যবিত্তে আমি ১নং দলিল দাত্রী স্বামীর ওয়ারিশসুত্রে এবং আমরা ২নং ও ৩নং দলিল দাতাগন পিতার ওয়ারিশসুত্রে মালিক দখলকার হইয়া ও থাকিয়া মালিক সেরেস্তায় বিগত ২০২০-২১ ইং সনের ৩৫৪৪নং নামজারী/জমাখারিজ মোকদ্দমামতে খারিজী ৯৩২ নং খতিয়ান সৃজন করাইয়া আমাদের নিজাংশের প্রাপ্তীয় ভূমিতে রীতিমত ভোগ দখল করাবস্থায় বিগত ০২/০২/২০২১ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ১৩১৩নং সাফ কবলা দলিলমূলে আপনারা অত্র দলিল গ্রহিতাগনের নিকট দখলার্পনে সাফ বিক্রয় করিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখল বর্জিত হন।
তৎপর আপনারা অত্র দলিল গ্রহিতাগন উক্ত ১৩১৩ নং সাফ কবলা দলিলমূলে প্রকাশ্যভাবে