উল্লেখযোগ্য মন্তব্য (যদি থাকে) সম্পর্কিত বিবরণঃ
পরম করুনাময় মহান আল্লাহ তা'য়ালার নাম স্মরণ করিয়া ভূমি বিক্রয়ের সাফ কবলা দলিলের আইনানুগ বয়ান লিখা আরম্ভ করিলাম। জেলা-কুমিল্লা, উপজেলা-সদর দক্ষিণ, পং-মেহারকুল এলাকাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন এর অন্তর্গত সাবেক ২৫২নং ও হাল বি.এস ৪৪নং জে.এল ভূক্ত মৌজা বাতাবাড়িয়া মধ্যে অপরাপর ভূমিসহ নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে আমরা অত্র দলিল দাতাগণের পিতা অধুনামৃত সুলতান আহম্মেদ পৈত্রিক ওয়ারিশীসূত্রে ও নিবিড় রায়তিস্বত্বে মালিক দখলকার হইয়া ও থাকিয়া তদানিন্তন রিভিশনাল জরিপে তাহার নিজ নামসহ অন্যান্য শরীকানগণের নামে যৌথভাবে আর,এস/এস.এ- ২১নং খতিয়ান সৃজন করত: উক্ত সুলতান আহাম্মদ তাহার ঐ শরীকানগণের সহিত পারিবারিক আপোষ ভাগ-বণ্টনে চিহ্নিতভাবে তাহার নিজাংশে অপরাপর ভূমিসহ নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে একক মালিক দখলকার হইয়া ও থাকিয়া হাল বাংলাদেশ জরিপে তাহার নিজ নামে বি.এস চূড়ান্ত মুদ্রিত ১২১নং খতিয়ান সৃজনক্রমে রীতিমত ভোগ-দখল করা অবস্থায় তাহার উল্লেখিত স্বত্ব-দখলীয় ভূমি আন্দরে নিম্ন তপছিল বর্ণিত ভূমি বিগত ১৫/০৯/২০০৫ইং তারিখে কুমিল্লা সদর সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ৪৮৪৯নং হেবার ঘোষণাপত্র দলিলমূলে আমরা অত্র দলিল দাতাগণ এবং আমাদের অপর সহোদর ভ্রাতা আকবর হোসেন লিটনকে হেবা করিয়া দিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখলবর্জিত হইলে তাহাতে আমরা দলিল দাতাগণ এবং আমাদের ঐ শরীক ভ্রাতা উল্লেখিত ৪৮৪৯নং হেবার ঘোষণাপত্র দলিলমূলে আমাদের পিতার নিকট হইতে হেবাপ্রান্তে সমতুল্যাংশে মালিক দখলকার হইয়া ও থাকিয়া মালিক সেরেস্তায় বিগত ২০১২-১৩ইং সনের ৩২৩২নং নামজারী/জমাখারিজ মোকদ্দমামতে আমাদের নামে যৌথভাবে খারিজী ২৯১নং খতিয়ান সৃজন করত। আমরা দলিল দাতাগণ আমাদের নিজাংশে চিহ্নিতভাবে নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ নিজ স্বত্ব প্রচারে সর্ব সাধারনের অবগতিতে অদ্যবধি মালিক দখলকার বিদ্যমান হই ও আছি।
যেহেতু আমাদের অত্যাবশ্যকীয় কাজের ব্যয় সমাধা করার জন্য নগদ টাকার প্রয়োজন হওয়ায় অন্য কোন উপায় না থাকায় আমাদের উল্লেখিত স্বত্ব দখলীয় নিম্ন তপছিল বর্ণিত ভূমি বিক্রয় করার প্রস্তাব করিলে আপনি দলিল গ্রহিতা আমাদের প্রস্তাবে সম্মত হইয়া নিম্ন তপছিল বর্ণিত ভূমি আপনার নিজ অর্থে-স্বার্থে খরিদ করিতে ইচ্ছুক হওয়ায় উহার বর্তমান বাজার দর উচিৎ মূল্য মং- ২৫,২০,০০০/- টাকা সাব্যস্থক্রমে উক্ত সাব্যস্থিয় মূল্যের সম্যক টাকা অদ্য আমরা নিম্নোক্ত স্বাক্ষীগণের মোকাবিলায় আপনি দলিল গ্রহিতার নিকট হইতে নগদ এককালীন বুঝিয়া পাইয়া সর্বন্বায় বিমুক্তাবস্থায় নিম্ন তপছিল বর্ণিত ভূমি আপনার নিকট দখলার্পণে সাফ বিক্রয় করিয়া তথা হইতে চিরতরে নিঃস্বত্ববান ও দখল বর্জিত হইলাম।