দলিল পক্ষগনের অভিপ্রায় প্রতিফলনের প্রয়োজনীয় তথ্যাদি সহ পাওয়ার দাতা কর্তৃক প্রদেয় বিশেষ, 12 সাধারণ বা অপ্রত্যাহারযোগ্য ক্ষমতা এবং পাওয়ার গ্রহিতা কর্তৃক সম্পাদিতব্য দায়িত্ব ও কর্তব্য সমূহের বিস্তারিত বিবরণ:- মহান আল্লাহ তা'য়ালার নাম স্মরণ করিয়া হস্তান্তরযোগ্য স্থিতিবান প্রজাস্বত্বের ভূমির বিশেষ আম-মোক্তারনামা দলিলের বর্ণনা আরম্ভ করিতেছি, জিলা- কুমিল্লা, উপজেলা- কুমিল্লা সদর দক্ষিণ সিটি কর্পোরেশন এর অন্তর্গত উক্ত এলাকাধীনে সাবেক ২৯১ নং হালে বি.এস ১৪৫ নং কাজীপাড়া মৌজার
মধ্যে জমা জমির আন্দরে কতেক ভূমিতে সাকিন কচুয়া নিবাসী কেশব গাজীর পুত্র আম্বর আলী বিগত ২১/০৩/১৯৬৮ইং তারিখে কুমিল্লা সদর তৃতীয় জয়েন্ট সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ২৭০০নং সাফ কবলা দলিল মূলে সাকিন কাজীপাড়া নিবাসী আফতাব আলীর পুত্র সাহেব আলী হইতে খরিদ করিয়া খরিদ সূত্রে মালিক দখলকার থাকাবস্থায় পরলোক গমন করিলে তৎ ত্যাজ্য বিত্তে তাহার ঔরষজাত পুত্র আবদুল মালেক পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক দখলকার থাকাবস্থায় তাহার নিজ নামে বাংলাদেশ জরিপে বি,এস বুজারত- ৪৩ নং তৎপর বি,এস চূড়ান্ত- ৬৩নং খতিয়ান রেকর্ড ভুক্ত করিয়া মালিক দখলকার থাকাবস্থায় উক্ত আবদুল মালেক হইতে সাকিন উনাইসার নিবাসী সরাফত আলীর স্ত্রী আনোয়ারা বেগম বিগত ০১/১২/১৯৯৯ইং তারিখে কুমিল্লা সদর তৃতীয় জয়েন্ট সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৪২২০নং সাফ কবলা দলিল মুলে খরিদ করিয়া খরিদ সূত্রে মালিক হইয়া তাহার নিজ নামে সাবেক খতিয়ান ও সাবেক দাগের উপর নামজারী জমা খারিজ মোকদ্দমা নং ৫৮৮৮/২০১০-২০১১ইং সনের ৪২০নং খারিজ খতিয়ান সৃজন করিয়া সৃজনক্রমে মালিক দখলকার থাকাবস্থায় সাকিন জাঙ্গালিয়া নিবাসী হাজী মোঃ নুরুল
ইসলামের পুত্র মোঃ জহিরুল ইসলামকে বিগত ১০/০৪/২০১২ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৫১০৫নং আম-মোক্তার নামা দলিল দ্বারা ব-কলমে স্বাক্ষরকারী দাতা হিসাবে আম-মোক্তার প্রদান করিলে উক্ত আম-মোক্তার নামা দলিল মুলে মোঃ জহিরুল ইসলাম ব-কলমে স্বাক্ষরকারী দাতা হিসাবে আমি অত্র দলিল দাতাকে বিগত ২৪/১১/২০১৩ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ১০৮৮৪নং সাফ কবলা দলিল দ্বারা আমি অত্র দলিল দাতার নিকট যৌথভাবে সাফ