মহান আল্লাহ তা'য়ালার নাম স্মরণ করিয়া হস্তান্তরযোগ্য স্থিতিবান রায়তিস্বত্বের ভূমির আম-মোক্তারনামা দলিলের বর্ণনা আরম্ভ করিতেছি, জেলা- কুমিল্লা, উপজেলা- কুমিল্লা সদর দক্ষিণ, পরগণা- মেহারকুল এলাকাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন এর অন্তর্গত হাল ১০১নং জে.এল ভূক্ত মৌজা শাকতলা স্থিত অপরাপর ভূমিসহ নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে আমরা অত্র দলিল দাত্রীগনের পিতা আবদুল আজিজ তন্বীয় ভ্রাতা মফিজদ্দিন সহ একাযুক্তে বিগত ২৫/১০/১৯৩৮ইং তারিখে কুমিল্লা সদর জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ২৩২০নং সাফ কবলা দলিলমূলে খরিদসূত্রে মালিক দখলকার হইয় ও থাকিয়া তদানিন্তন রীভিশনাল জরিপে তাহাদের নামে যৌথভাবে আর,এস/এস,এ ৩৩নং খতিয়ান সৃজন করতঃ পরবর্তীতে অপর কতেক ভূমিতে উক্ত আবদুল আজিজ গং বিগত ৩১/০৭/১৯৬৫ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৩১৮৫নং সাফ কবলা দলিলমূলে ও বিগত১৩/০১/১৯৬৬ইং তারিখে উক্ত অফিসে রেজিস্ট্রিকৃত ১৯০নং সাফ কবলা দলিলমূলে প্রকাশ্যভাবে খরিদ করিয়া খরিদা রায়তীস্বত্বে মালিক দখলকার হইয়া ও থাকিয়া রীতিমত ভোগ দখল করাবস্থায় পরলোকগমন করিলে তদ্বীয় ত্যাজ্যবিত্তে আমরা অত্র দলিল দাত্রীগন পৈত্রিক ওয়ারিশসূত্রে মালিক দখলকার হইয়া ও থাকিয়া হাল বাংলাদেশ জরিপে আমাদের নামে যৌথভাবে বি,এস চূড়ান্ত ৪৩৯নং খতিয়ান সৃজন করাইয়া আমাদের অপরাপর শরীকানগনের সহিত পারিবারিক ঘরোয়া আপোষ ভাগবন্টনে চিহ্নিত দখলমতে আমাদের নিজাংশের প্রান্তীয় নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে নিয়মিত খাজনাদি আদায়ে মালিক দখলকার বিদ্যমান হই ও আছি।
যেহেতু আমরা অত্র দলিল দাতাগণ আমাদের ঐ