উল্লেখযোগ্য মন্তব্য (যদি থাকে) সম্পর্কিত বিবরণ:
১৭
জেলা-কুমিল্লা, থানা-কুমিল্লা সদর দক্ষিণ, পং-মেহারকুল এলাকাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্গত সাবেক ২৭৪নং লক্ষ্মীপুর যাহা বাংলাদেশ জরিপী হাল ১০৯নং জে, এস ভুক্ত মৌজা পশ্চিম লক্ষ্মীপুরস্থিত নিম্ন তফসিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমিতে আমি দলিল দাতার পিতা অধুনামৃত আলতাব আলী ওরফে আলতাপ আলী ওয়ারিশসূত্রে ও উৎকৃষ্টতর রায়তিস্বত্বে এজমালীতে মালিক দখলকার থাকিয়া তদানিন্তন রিভিশনাল জরিপী (এস.এ/আর.এস) ০৫নং, ০৭নং, ১৪নং ও ২৫নং খতিয়ানে অন্যান্য ব্যক্তিগণের নামের সহিত তাঁহার নাম শুদ্ধরূপে রেকর্ডভূক্ত করা হয়।
অত:পর আমার পিতা উক্ত আলতাব আলী ওরফে আলতাপ আলী তাঁহার ঐ শরীকানগণের সহিত পারিবারিক আপোষ মিমাংসামতে ও চিহ্নিতভাবে তাঁহার নিজাংশের ছাহ্যমে নিম্ন তফসিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমিতে বন্টন ও দখলপ্রান্তে একক মালিক দখলকার থাকাবস্থায় বাংলাদেশ জরিপ আগত হইলে তৎপ্রমাণে চূড়ান্ত ২৪নং খতিয়ানে তাঁহার নাম শুদ্ধরূপে রেকর্ডভূক্ত করত: মৃত্যুকালে আমি দলিল দাতা ও আমার অপর ভ্রাতা আবুল হাসেম-কে দুই পুত্র স্থলবর্তী ওয়ারিশ বর্তমানে পরলোক গমন করেন।
তদাবস্থায় আলতাব আলী ওরফে আলতাপ আলীর নিজাংশের ত্যজ্জবিত্ত সমাক নিম্ন তফসিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমিতে আমি দলিল দাতা ও আমার ঐ ভ্রাতা আবুল হাসেম এজমালিতে মালিক দখলকার থাকিয়া পারিবারিক আপোষ মিমাংসামতে ও চিহ্নিতভাবে আমি দলিল দাতার নিজাংশের ছাহামে নিম্ন তফসিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমিতে বণ্টন ও দখলপ্রাপ্তে একক মালিক দখলখার থাকিয়া মালিক সেরেস্তায় ২০০৮-০৯ খ্রিষ্টাব্দের ১৫৭৭নং নামজারি/জমাখারিজ মোকদ্দমামতে আমার নামে (১০৩নং জোতভূক্ত) খারিজী ১০৩নং খতিয়ান সৃজনক্রমে অন্যের বিরুদ্ধ দখল জনিত স্বত্বে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে সর্বসাধারণের অবগতিতে নিষ্কন্টক ও নিরবচ্ছিন্নভাবে সম্পূর্ণরূপে একক মালিক দখলকার বিদ্যমান হই ও থাকি।
যেহেতু তুমি দলিল গ্রহিতা আমার ঔরষজাত পুত্র বট। আশৈশব তোমাকে অতি স্নেহ-যত্নে লালন-পালনক্রমে পড়া-লেখা শিখাইয়া যথাযথ কর্মে নিয়োজিত করিয়াছি। তুমিও আমাকে সদাশয় ভক্তি-শ্রদ্ধা ও আচার ব্যবহারে সুখী ও সন্তুষ্ট রাখিয়াছ। তদুপরি তোমার অধিকতর ভবিষ্যত কল্যাণের কথা ভাবিয়া আমার উল্লেখিত স্বত্ব-দখলীয় নিম্ন তফসিল বর্ণিত ভূমি ইতিপূর্বেই সম্পূর্ণ নিঃশর্তে মুসলিম শরীয়া আইন মোতাবেক নিম্নোক্ত স্বাক্ষীগণের মোকাবিলায় তুমি অত্র দলিল গ্রহিতা (আমার পুত্র)-কে মৌখিক হেবা করিয়া দিয়া তফসিল বর্ণিত ভূমির দখল বুঝাইয়া দিয়াছি। এতদসংক্রান্ত বিষয়ে তোমার নামে লিখিত কোন দলিল দস্তাবেজ না থাকায় ভবিষ্যতে আইনের কটুতর্কে তুমি ও তোমার স্থলবর্তী ওয়ারিশগণ ভয়ানক ক্ষতির আশংকা বিদ্যমান, তদুপরি বিধি মোতাবেক সকল প্রকার মৌখিক দান কিংবা হেবা দলিল রেজিস্ট্রিকরণ বাধ্যতামূলক বিধায় নিম্ন তফসিল বর্ণিত ভূমি বাবদে তোমার অনুকুলে অত্র হেবার ঘোষণাপত্র দলিল সম্পাদন করিয়া দিলাম।