খরিদ করিয়া খরিদা রায়তীস্বত্বে মালিক দখলকার হইয়া ও থাকিয়া পরলোকগমন করিলে তত্ত্বীয় ত্যাজ্জাবিত্তে 'ওয়ারিশসূত্রে অপর ভ্রাতা ও ভগ্নিগনের সহিত পারিবারিক আপোষ-চিহ্নিত বন্টকীয় সংস্থামতে তাহার নিজাংশের প্রাপ্তীয় ভূমিসহ অপরাপর ভূমিতে দ্বাদশ বৎসরের বহু উর্দ্ধকাল ব্যাপী মালিক দখলকার হইয়া ও থাকিয়া হাল বাংলাদেশ জরিপে তাহার নিজ নামে বি,এস পরচা ও খতিয়ান সৃজন করাইয়া মালিক দখলকার হইয়া ও থাকিয়া তাহার নগদ টাকার আবশ্যকতায় বিগত বিগত ২৮/০৬/১৯৯৪ ইং তারিখে রেজিস্ট্রিকৃত ৩০৪১ নং সাফ কবলা দলিলমূলে সাকিন নোয়াপাড়া নিবাসী ওবায়েদ উল্লাহ এর পুত্র মোঃ লুৎফুর রহমান এর নিকট বিক্রয় করিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখল বর্জিত হন।
তৎপর মোঃ লুৎফুর রহমান ঐ উল্লেখিত ৩০৪১ নং সাফ কবলা দলিলমূলে মালিক দখলকার হইয়া ও থাকিয়া মালিক সেরেস্তায় বিগত ১৯৯৪-৯৫ ইং সনের ৬২৪ নং নামজারী/জমাখারিজ মোকদ্দমামতে খারিজী ১০৪ নং খতিয়ান সৃজন করাইয়া ভোগ দখলে বহাল ও বলবৎ থাকাবস্থায় তাহার নগদ টাকার আবশ্যকতায় বিগত বিগত ২৩/০৯/২০০৪ ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৫৮৬৩ নং সাফ কবলা দলিলমূলে আমি অত্র দলিল দাত্রীর নিকট দখলার্পনে সাফ বিক্রয় করিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখল বর্জিত হন।
অতঃপর আমি অত্র দলিল দাত্রী ঐ উল্লেখিত ৫৮৬৩ নং সাফ কবলা দলিলমূলে প্রকাশ্যভাবে খরিদ করিয়া খরিদা রায়তীস্বত্বে মালিক দখলকারিনী হইয়া ও থাকিয়া মালিক সেরেস্তায় বিগত ২০১০-১১ ইং সনের ৬৩৭২ নং নামজারী/জমাখারিজ মোকদ্দমামতে খারিজী ৩৭৭ নং খতিয়ান সৃজন করাইয়া নিয়মিত খাজনাদি আদায়ে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে সর্ব সাধারনের অবগতিতে আমি অত্র দলিল দাত্রী একক মালিক দখলকারিনী বিদ্যমান হই ও আছি।
এইক্ষণ আমি অত্র দলিল দাত্রী'র নানাহ