মালিক ও দখলকারীনি বিদ্যমান থাকাবস্থায় তাহাদের মালিকী দখলীয় মোয়াজে ১২ (বার) শতক ভূমি আমি অত্র দলিল দাতাকে তাহাদের সহোদর ভ্রাতা হিসাবে বিগত ০১/০৯/২০১৩ইং তারিখে কুমিল্লা সদর সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৭৮৯৬নং হেবার ঘোষণাপত্র দলিল দ্বারা হেবা করিয়া ভূমির দখলাদি বুঝাইয়া দিলে তাহাতে আমি অত্র দলিল দাতা আমার ভগ্নিগণের প্রদত্তীয় উল্লেখিত হেবার ঘোষণাপত্র দলিল মূলে হেবাপ্রাপ্ত, হইয়া একক মালিক ও দখলকার বিদ্যমান থাকিয়া আমার নিজ নামে বিগত ২০১৩-১৪ইং সনের ১৫৬১নং জমাখারিজী মোকদ্দমার আদেশ মতে ১০১৪নং খারিজা খতিয়ান সৃজনক্রমে ও খাজনাদি আদায়ে চেক দাখিলা গ্রহণে তাহাতে আমি অত্র দলিল দাতা নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে সম্পূর্ণ রূপে একক মাসিক ও দখলকার বিদ্যমান আছি ও বটি।
যেহেতু এইক্ষণ আমার সাংসারিক নানাহ কাজের ব্যয় নির্বাহের জন্য টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আমি