৯) নির্মাণ কাজে নিয়োজিত প্রমিকগণ প্রজেক্টের মধ্যে অযথা আড্ডা, ধুমপান, বেআইনী তথা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকতে পারবেন না, থাকলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০) আপনার প্লটে বিল্ডিং এর নির্মাণ কাজ কারার সময় থেকে প্লটের সামনে হ্যাজেক লাইটসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে ও প্রজেক্টের নিরাপত্তার স্বার্থে গেইটে ০১ (এক) জন সিকিউরিটি গার্ডের বিল প্রতি মাসের ০৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
১১) ১ম পক্ষ কোন রুপ সিড়ি যেমন রাস্তা থেকে বাসা পর্যন্ত সংযোগ নির্মাণাদি তৈরি করতে পারবেন না। প্রজেক্টের আওতায় কোন আভ্যন্তরীন রোডে স্পিড ব্রেকারও নির্মাণ করা চলবে না।
১২) বাউন্ডারির বাইরে বা রোডে মাটি কাটা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। প্লটের বাউন্ডারির বাইরের অংশে কোন অপ মাটির গর্ত তৈরি করাও যাবে না।
১৩) ১ম পক্ষ তার ভবনের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে ফেলতে হবে যাতে করে প্রজেক্ট ও প্রতিবেশীর স্বাস্থ্যহানীর কোন কারণ না হয়ে দাঁড়ায়।
১৪) ১ম পক্ষ এমন কোন কাজ বা আয়োজনও করবেন না যা অসামাজিক বলে মনে হয় কিংবা প্রজেক্টের জীবন যাপনের ক্ষেত্রে অসম্মানজনক বলে মনে হয়। রাষ্ট্রিয় সকল ধরনের বিধিনিষেধ মানিয়া চলতে হবে।
'দেশপ্রেমের যাপৰ নিদ, দুর্নীতিকে বিদায় দিন'!
২