আশ্রাফপুর নিবাসী সফর আলী ওয়ারিশসূত্রে ও নির্ব্যুঢ় রায়তিস্বত্বে মালিক দখলকার থাকাবস্থায় সাবেক চাকলা রোশনাবাদ জরিপে তাহার নিজ গং নামে সি.এস ১১৬নং খতিয়ান সৃজনক্রমে রীতিমত ভোগ-দখল করা অবস্থায় পরলোকগমন করিলে তত্ত্বীয় ত্যাজ্জবিত্ত সম্পত্তিতে তাহার ঔরষজাত পুত্র আলী আশ্রাফ পৈত্রিক ওয়ারিশসূত্রে মালিক দখলকার হইয়া ও থাকিয়া তদানিন্তন রিভিশনাল জরিপে তাহার নিজ গং নামে আর.এস/এস/এ-১৪২নং খতিয়ান সৃজন করত। এবং পরবর্তীতে হাল বাংলাদেশ জরিপে তাহার নিজ গং নামে বি.এস পরচামতে ১১৮৭নং তৎপর চূড়ান্ত-২৫৫নং খতিয়ান সৃজনক্রমে অপরাপর ভূমিসহ অপরাপর শরীকানগণের সহিত পারিবারিক আপোষ ভাগ-বণ্টনে চিহ্নিত দখল মোতাবেক সাবেক ১৮৮ ও হাল ১১০৮ দাগে নাল মোয়াজে ২৪৯৪ শতাংশ ভূমি আন্দরে তাহার নিজাংশের প্রাপ্ত মোয়াজে ০৯ শতক ভূমিতে মালিক দখলকার বিদ্যমান হন।
তৎপর কতেক সাকিন আশ্রাফপুর নিবাসী সৈয়দ আলী ওয়ারিশসূত্রে ও নির্ব্যঢ় রায়তিস্বত্বে মালিক দখলকার থাকাবস্থায় তদানিন্তন রিভিশনাল জরিপে তাহার নিজ গং নামে আর.এস/এস.এ-১০১ খতিয়ান সৃজনক্রমে মালিক দখলকার থাকাবস্থায় বিগত ০১/০৯/১৯৭৫ইং তারিখে কুমিল্লা সদর জয়েন্ট সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ১৩৯৮২ নং সাফ কবলা দলিলমূলে উক্ত আলী আশ্রাফ এর নিকট দখলার্পণে সাফ বিক্রয় করিলে তাহাতে উক্ত আলী আশ্রাফ উল্লেখিত ১৩৯৮২ নং সাফ কবলা দলিলমূলে খরিদসূত্রে মালিক দখলকার হইয়া ও থাকিয়া হাল বাংলাদেশ জরিপে তাহার নিজ নামে বি.এস পরচামতে ১১৮৬নং তৎপর ডি.পি ২৯৩নং খতিয়ান সৃজনক্রমে সাবেক ১৮৯ ও হাল ১১০৭ দাগে নাল মোয়াজে ০৪ শতক ভূমি একুনে মোয়াজে (০৯+০৪)=১৩ শতক ভূমিতে মালিক দখলকার