মৌজা- উজিরপুর মধ্যে অপরাপর ভূমি সহ নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে সাকিন উজিরপুর নিবাসী মরহুম আমজাদ আলীর পুত্র আকামত আলী যথাযোগ্য মতে সকল স্বত্বের অধিকারী হইয়া মালিক ও দখলকার বিদ্যমান থাকিয়া পাকিস্তান রিডিশনাল জরীপে তাহার নিজ নামে আর,এস ৮৭নং খতিয়ান সৃজনক্রমে মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় আমি অত্র দলিল দাত্রীর নিকট বিগত ০৯/০২/১৯৭৬ইং তারিখে কুমিল্লা সদর জয়েন্ট সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ২৭৯৩নং সাফ কবলা দলিল দ্বারা সাফ বিক্রয় করিয়া ভূমির দখলাদি বুঝাইয়া দিলে তাহাতে আমি দলিল দাত্রী উল্লেখিত সাফ কবলা দলিল মূলে ভূমি খরিদ করিয়া খরিদা রায়তী স্বত্বে মালিক ও দখলকারীনি বিদ্যমান থাকিয়া হাল বাংলাদেশ জরীপে আমার নিজ গং নামে বি.এস চূড়ান্ত ১৬৮নং খতিয়ান সৃজনক্রমে ও রীতিমত খাজনাদি আদায়ে চেক দাখিলা গ্রহণে তাহাতে আমি দলিল দাত্রী অন্যের বিরুদ্ধে দখল জনীত স্বত্ব অস্বীকারে আমার নিজ স্বত্ব প্রচারে সর্বসাধারণের সঠিক অবগতিতে আমার নিজাংশের নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে সম্পূর্ণরূপে একক মালিক ও দখলকারীনি বিদ্যমান ছিলাম। যেহেতু তুমি অত্র দলিল গ্রহিতা আমি দলিল দাত্রীর গর্ভজাত পুত্র সন্তান বট। তোমার ভবিষ্যত জীবিকা নির্বাহের
Posts